নিউজ পোল ব্যুরো: বয়সকে থামিয়ে রাখা সম্ভব না হলেও, তার গতি কমানো যায়— এমনটাই বলছেন পুষ্টিবিদরা। আর এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা। ঘরোয়া কিছু পরিচিত খাবারই শরীরের ভিতর থেকে সুস্থতা এনে ত্বকে তারুণ্য ধরে রাখতে পারে। জনপ্রিয় পুষ্টিবিদ রিমা কৌর জানাচ্ছেন, প্রতিদিনের ডায়েটে থাকা এমন ৫টি সাধারণ খাবার রয়েছে, যেগুলি সুপারফুডের (Super Food) মতোই কাজ করে।
আরও পড়ুন: Healthy Diet : পেটের সমস্যা এড়াতে মানুন পুষ্টিবিদদের পরামর্শ
১. ওটস
ওটস-এ রয়েছে বিটা-গ্লুকান, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি প্রদাহ কমায় এবং হজম ভালো রাখে। বয়সজনিত কোষ ক্ষয় রোধে কার্যকর এই সহজ উপাদান।
২. দই
দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ দূর করে ত্বক উজ্জ্বল রাখে। এতে থাকা প্রোবায়োটিক উপাদান অন্ত্র পরিষ্কার রাখে এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন লিভার ও হার্টকেও সুস্থ রাখতে সাহায্য করে।
৩. কাবলি ছোলা
এই সাধারণ খাবারটি প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনে ভরপুর। এটি অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এবং ত্বকের বয়সজনিত ক্ষয় রোধে সহায়ক।
৪. ডাল
ডালে রয়েছে ভিটামিন বি, আয়রন, ফাইবার ও প্রোটিন। পাশাপাশি এটি অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর, যা কোষকে রক্ষা করে এবং বয়সজনিত নানা সমস্যা রোধে সাহায্য করে। ফলে ত্বক ও চুলও থাকে তরতাজা।
৫. চিয়া বীজ
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই বীজটি শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি হৃদ্রোগের ঝুঁকি কমায়, ত্বক ও চুলের গঠন ভালো রাখে এবং লিভার, কিডনির স্বাস্থ্য রক্ষা করে। চিয়া বীজ কোলাজেন উৎপাদনে সহায়তা করে, যা ত্বকের তারুণ্য ধরে রাখে।
এই পাঁচটি সাধারণ উপাদানই সুপারফুডের (Super Food) মতো কাজ করে, শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে এবং বয়সের ছাপ পড়া রোধ করে। বিশেষ কোনো দামি খাদ্য নয়, বরং রান্নাঘরের চেনা উপাদানই বয়স কমানোর পথে প্রথম ধাপ হতে পারে। তাই আজ থেকেই রোজকার খাওয়াদাওয়ায় এদের জায়গা দিন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
