মমতাকে ভোটে না দাঁড়ানোর পরামর্শ শুভেন্দুর, বিধানসভায় বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর

নিউজপোল ব্যুরো: আজ শাখারভ ও হাসিরানী শপথ গ্রহণ অনুষ্ঠান। এই আবহে রাজনৈতিক আক্রমণের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। বয়সের প্রসঙ্গ তুলে এবার ভোটে না দাঁড়ানোর পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, “যিনি দু’বার আমার কাছে হেরেছেন, তিনি আবার দাঁড়ানোর সুযোগ পেতেন। এই বয়সে […]

Continue Reading

ভোটের ময়দানে বড় জয়, আজ বিধানসভায় হাসিরানি-শাখারভের শপথ গ্রহণ

নিউজপোল ব্যুরো: উপনির্বাচনের লড়াইয়ে বড় ব্যবধানে জয়। এবার বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের পালা। বুধবার শপথ নিতে চলেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক হাসিরানি রথ এবং রেজিনগরের বিধায়ক শাখারভ সরকার। বিধানসভায় সকাল ১১টায় তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। শপথবাক্য পাঠ করাবেন স্পিকার রথীন্দ্র বসু। দুই কেন্দ্রের ফলাফল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক […]

Continue Reading

নন্দীগ্রামে ভোটের শুরুতেই অশান্তির অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

নিউজপোল ব্যুরো: ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। কংগ্রেস প্রার্থী মিলন প্রধান সকালেই স্ত্রী অর্পিতা প্রধানকে সঙ্গে নিয়ে কেন্দেমারির একটি বুথে ভোট দেন। এরপর বাড়ি না ফিরে একের পর এক বুথে ঘুরে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেন তিনি। সোনাচূড়ার জলপাই এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে। […]

Continue Reading

নন্দীগ্রামে উপনির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ মোতায়েন

নিউজপোল ব্যুরো: রাত পোহালেই নন্দীগ্রামে উপনির্বাচন। তার আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বিধানসভা কেন্দ্র। ভোটাররা যাতে নির্বিঘ্নে বুথে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে শেষ মুহূর্তে তৎপর প্রশাসন। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রাখার পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতেও। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৬৬ […]

Continue Reading

খেলার আগেই ওয়াকওভার? সঞ্চিতা সরে দাঁড়াতেই নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন মমতার

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে আচমকাই বদলে গেল রাজনৈতিক সমীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করতেই নতুন করে চর্চা শুরু হয়েছে। তার পরেই নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ আসনে সঞ্চিতার প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। স্থানীয় তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত সঞ্চিতাকে […]

Continue Reading

ব্যক্তিগত বেদনা ভুলে ভোটের ময়দানে হাসিরানী, মোদীর জন্মদিনে নন্দীগ্রামে প্রচার শুরু

নিউজপোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেই নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী হাসিরানী রথ। বৃহস্পতিবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ ও প্রচারে বের হন তিনি। তাঁকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। প্রচারপর্বে নিজের ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথাও তুলে ধরেন হাসিরানী রথ। ছেলে […]

Continue Reading

Nandigram By-Election:এক প্রতীক, দুই দাবিদার! নন্দীগ্রামে তৃণমূলের দুই প্রার্থীর ভাগ্য ঝুলে

নিউজপোল ব্যুরো:  প্রতীক সংক্রান্ত জটিলতায় নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্রের স্ক্রুটিনি (Scrutiny) হলেও মেলেনি চূড়ান্ত সমাধান। ফলে আপাতত ঝুলেই রইল দুই প্রার্থীর রাজনৈতিক ভাগ্য। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দুই শিবিরের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন সঞ্চিতা প্রধান দে এবং এতেশামুল হক। দু’জনের মনোনয়ন ঘিরেই প্রতীক নিয়ে জটিলতা তৈরি […]

Continue Reading

প্রতীক বিতর্কের মধ্যেই নন্দীগ্রামে জোড়া মনোনয়ন, কী সিদ্ধান্ত কমিশনের?

নিউজপোল ব্যুরো: তৃণমূলের নাম, স্বত্ব ও জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে শুনানি চলার মধ্যেই নন্দীগ্রামে মনোনয়ন জমা দিল দুই শিবিরের প্রার্থী। বুধবার সকালে হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন জমা দেন। পরে দুপুরে একই দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী মহম্মদ এহতেশামুল হক। এহতেশামুলের সঙ্গে […]

Continue Reading

নন্দীগ্রাম উপনির্বাচনে বড় চমক, সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করল কালীঘাট তৃণমূল

 নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে বড় চমক দিল কালীঘাটপন্থী তৃণমূল। রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম আসনে দলের প্রার্থী হিসেবে সঞ্চিতা প্রধান দে-র নাম ঘোষণা করা হয়েছে। শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে এবার বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সঞ্চিতার উপরেই আস্থা রাখল কালীঘাট শিবির। সঞ্চিতা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন। পাশাপাশি তিনি নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ। ২০১৪ […]

Continue Reading