মোদীর জন্মদিনে ‘অন্নপূর্ণা দিবস’, বাংলার মা-বোনেদের নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

breakingnews দেশ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলায় ‘অন্নপূর্ণা দিবস’ পালনের সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা। এই উপলক্ষে বাংলার মা-বোনেদের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের মূল মন্ত্র ‘কথা কম, কাজ বেশি’। তাঁর দাবি, এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাওয়ার ফলে কোনও মা সন্তানের পড়াশোনার খরচ চালাতে পারবেন, আবার কোনও বোন ঘরের ওষুধ বা জরুরি প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন। মহিলাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার এবং এগিয়ে যাওয়ার উদ্যম তৈরির ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

আরও দেখুন:-মিড ডে মিল অস্বাস্থ্যকর? শৌচালয়ে নেই দরজা, নষ্ট কল—ধপধপি হাই স্কুলে ক্ষোভ

বাংলার উন্নয়ন প্রসঙ্গে মোদী বলেন, যোগ্য কোনও মহিলা যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ না পড়েন, তার জন্য কাজ চলছে। একইসঙ্গে আগের সরকারের বিরুদ্ধে ওঠা কাটমানির অভিযোগ প্রসঙ্গেও সরব হন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, মহিলাদের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই ‘নতুন বাংলা’ গড়ার লক্ষ্য নিয়েছে সরকার।

নিজের জন্মদিনে দিল্লির যশোভূমিতে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’-এর সূচনাতেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে ভারতের প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর ক্ষেত্রে অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।