জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের বৈঠক, বুধবার দিল্লিতে INDIA জোট

নিউজপোল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের আবহে আরও সমন্বিত হচ্ছে বিরোধী শিবির। আগামী বুধবার, ৩০ সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে INDIA জোটের বৈঠক হতে চলেছে। SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এবং কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যের অভিযোগই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে যৌথ আন্দোলনের […]

Continue Reading

নন্দীগ্রাম-রেজিনগরে ‘খাম’ প্রতীক নিয়ে মামলা, রায়দান স্থগিত রাখল কৃষ্ণা রাওয়ের বেঞ্চ

নিউজপোল ব্যুরো:নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে ‘খাম’ প্রতীক নিয়ে তৈরি হওয়া বিতর্ক এবার পৌঁছল কলকাতা হাইকোর্টে। এই প্রতীক ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসকে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেছে ISF। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে সেই মামলার শুনানি শেষ হয়েছে। তবে এদিনই রায় ঘোষণা করেনি আদালত। রায়দান স্থগিত রাখা হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকির ISF ‘খাম’ […]

Continue Reading

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন কি বাতিল হবে? রায় স্থগিত হাইকোর্টে

নিউজপোল ব্যুরো:নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানি শেষে আপাতত রায় স্থগিত রেখেছে আদালত। ফলে এই মুহূর্তে হাসিরানি রথের প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। কংগ্রেসের অভিযোগ, হাসিরানি রথের মনোনয়নপত্রে উল্লেখ করা বয়সের […]

Continue Reading

জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক চাপ বাড়ল, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

নিউজপোল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক চাপ আরও বাড়ল। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হলে দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। CJP-র তরফে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি SIR-এর আগে কার্যকর […]

Continue Reading

নির্বাচন কমিশনের অন্দরে মতপার্থক্য নিয়ে সরব অভিষেক, পাল্টা ব্যাখা কমিশনের

নিউজপোল ব্যুরো:  জাতীয় নির্বাচন কমিশনের অন্দরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ কে কেন্দ্র করে কমিশনকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।আমেরিকায় চিকিৎসা সেরে বুধবার দুপুরে শহরের ফিরে সংবাদ মাধ্যমের সামনে তার বক্তব্য” ঝুলি থেকে বেড়াল বেড়িয়ে পড়েছে।আমরা যা বলেছিলাম তার অক্ষরে অক্ষরে মিলে গেল ।গায়ের জোরেই বাংলা দখল করতে এসেছিল ।বাংলার অভিশাপ লেগে গেছে।” ভোটার তালিকায় […]

Continue Reading

ভোটার তালিকায় কী গরমিল? এসআইআরের নোটিসে তাবড় নেতা-মন্ত্রী

নিউজপোল ব্যুরো: ভোটার তালিকার এসআইআরের দ্বিতীয় ধাপে এবার নোটিশের তালিকায় উঠে এল দেশের একাধিক হেভিওয়েটের নাম। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী, কংগ্রেস নেতা কপিল সিবাল, অভিষেক মনু সিংভি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ সংক্রান্ত নোটিস দেওয়া হয়েছে। দিল্লিতে এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই সামনে এসেছে এই নোটিস তালিকা। […]

Continue Reading

TMC Symbol Row: জোড়াফুল ছাড়াই উপনির্বাচনের ময়দানে দুই শিবির, মমতা পেলেন ফুটবল খেলোয়াড়, ঋতব্রতর প্রতীক খাম

নিউজপোল ব্যুরো: আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে চলা টানাপোড়েনের ইতি টানলো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক আপাতত ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পর শুক্রবার বিকল্প নাম ও প্রতীক ঘোষণা করেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নতুন নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। তাঁদের জন্য বরাদ্দ হয়েছে ‘ফুটবল […]

Continue Reading

প্রতীক বিতর্কের মধ্যেই নন্দীগ্রামে জোড়া মনোনয়ন, কী সিদ্ধান্ত কমিশনের?

নিউজপোল ব্যুরো: তৃণমূলের নাম, স্বত্ব ও জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে শুনানি চলার মধ্যেই নন্দীগ্রামে মনোনয়ন জমা দিল দুই শিবিরের প্রার্থী। বুধবার সকালে হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন জমা দেন। পরে দুপুরে একই দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী মহম্মদ এহতেশামুল হক। এহতেশামুলের সঙ্গে […]

Continue Reading

নন্দীগ্রাম-রেজিনগরে ভোটের দিন ঘোষণা, নজর বাংলার রাজনীতিতে

নিউজপোল ব্যুরো: পুজোর আগেই ফের ভোটের আবহ বাংলায়। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর। সোমবার দিল্লির নির্বাচন সদন থেকে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুর মাদুরানটাকম ও ধারাপুরম এবং পুদুচেরির থাট্টানচাভাড়ি বিধানসভা কেন্দ্রেও […]

Continue Reading