নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের মার্চ মাসের প্রথম সোমবারটি জ্যোতিষশাস্ত্র (Monday Astrology) অনুযায়ী বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনটি উৎসর্গিত ভগবান শিব ও মনের কারক গ্রহ চন্দ্রকে। চন্দ্রের অবস্থান ও একাধিক শুভ যোগের প্রভাবে ২ মার্চ পাঁচটি রাশির জীবনে সৌভাগ্যের নতুন দরজা খুলতে চলেছে। কর্মক্ষেত্র, অর্থভাগ্য, সম্পর্ক ও বিনিয়োগ বিভিন্ন ক্ষেত্রে মিলতে পারে সুখবর। বিশেষ করে মেষ, মিথুন ও তুলা-সহ মোট পাঁচটি রাশির জাতক-জাতিকারা এই শুভ শক্তির স্পষ্ট প্রভাব অনুভব করবেন।
সোমবারের সৌভাগ্যবান রাশিগুলি (Monday Astrology)
আরও পড়ুন: Sunday Astrology: এ বছরেই দু’বার সূর্যের অবস্থান পরিবর্তন! সাফল্যের শিখরে পৌঁছাবে এই দুই রাশি
বৃষ রাশি (Taurus)
এই দিনে বৃষ রাশির জাতকদের জীবনে ভগবান শিব (Monday Astrology)ও দেবী পার্বতীর কৃপায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের দুশ্চিন্তা ও জটিলতা ধীরে ধীরে কাটতে শুরু করবে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ গতি পাবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখতে পারবেন। আত্মবিশ্বাস বাড়ার ফলে বহু সমস্যার সমাধান নিজেই করতে সক্ষম হবেন।
মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জন্য এই সোমবার সর্বার্থসিদ্ধি যোগ সক্রিয় থাকবে। বহুদিনের মুলতুবি কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় বা প্রিয় কারও সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে। বন্ধুবান্ধব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুখবর পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে, বিশেষ করে সন্তানলাভের ইচ্ছা থাকলে সময় অনুকূল।
তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতকদের জন্য সোমবার অত্যন্ত শুভ। ভগবান শিবের কৃপায় মনস্কামনা পূরণের যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হতে পারেন এবং নতুন উৎসাহ নিয়ে কাজ করবেন। সঙ্গীর সঙ্গে সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হওয়ার যোগও দেখা যাচ্ছে।
বৃশ্চিক রাশি (Scorpio)
বৃশ্চিক রাশির জাতকদের জন্য অর্থপ্রাপ্তির যোগ স্পষ্ট। পুরনো দেনা বা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে অথবা কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সুযোগ মিলবে। আপনার দৃঢ় মনোবল ও অধ্যবসায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীরা সুখবর পেতে পারেন। জীবনে নতুন সম্পর্ক ও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।
মীন রাশি (Pisces)
মীন রাশির জাতক-জাতিকারা এই দিনে শিব-পার্বতীর বিশেষ আশীর্বাদ লাভ করবেন। পরিকল্পিত কাজ সফলভাবে সম্পন্ন হবে। আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে, যা অন্যদের নজরে পড়বে। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। শেয়ার বাজার বা বিনিয়োগে যুক্ত থাকলে লাভের সম্ভাবনা জোরালো।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
