নিউজ পোল ব্যুরো: শুক্রবার শেষ হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক। এখনও (Entrance After 12) সিআইএসসিই এবং সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছে। কলা এবং বিজ্ঞান বিভাগের পাশাপাশি বাণিজ্য বিভাগ থেকেই বহু পড়ুয়া পরীক্ষা দিচ্ছে। এর পর উচ্চশিক্ষার জন্য যে বিষয় বেছে নিতে চাইছেন তিনি, সেখানে বিশেষ কিছু প্রবেশিকা দিতে হতে পারে।
আরও পড়ুন: Vijay Rashmika: বিয়ের পরেই মাতৃত্বের জল্পনা, শিগগিরই কি নতুন অধ্যায়ে পা রাখছেন রশ্মিকা মন্দানা?
১। ম্যানেজমেন্ট
অনেকেই দ্বাদশের পর ম্যানেজমেন্ট প়ড়তে চান। সে ক্ষেত্রে তাঁরা ব্যাচেলর্স অফ বিজ়নেস ম্যানেজমেন্ট (Entrance After 12) (বিবিএ), ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট (আইপিএম), জয়েন্ট ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট (জেপিএম)-এর মতো কোর্সে ভর্তি হতে পারেন।
প্রবেশিকা:
ম্যানেজমেন্টের এই সমস্ত কোর্সের জন্য কেন্দ্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরফে প্রবেশিকার আয়োজন করা হয়। এর মধ্যে কুয়েট ইউজি আয়োজন করা হয় জাতীয় স্তরে। বাকি প্রবেশিকা যেমন জিপম্যাট, ইপম্যাট, (Entrance After 12) এনপ্যাট, সিপ্যাট, সেট-এর আয়োজন করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে।
২। অ্যাকাউন্টিং
অ্যাকাউন্টেন্সি বা হিসাবশাস্ত্রে অনেকে শুধু সাধারণ স্নাতক করতে আগ্রহ প্রকাশ করেন না। ইচ্ছে থাকে কোনও পেশাদারি কোর্সে ভর্তি হওয়ার। পড়তে চান চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (সিএ), কোম্পানি সেক্রেটারি (সিএস), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি (সিএমএ)-র কোর্স। এ জন্য তাঁদেরও দিতে হয় একাধিক প্রবেশিকা।
প্রবেশিকা:
সিএ পড়ার জন্য ফাউন্ডেশন কোর্সের প্রবেশিকা দিতে হয়। কোম্পানি সেক্রেটারি কোর্সে ভর্তির জন্য দিতে হয় (Entrance After 12) সিএসএসএসইটি প্রবেশিকা। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট-এর ফাউন্ডেশন কোর্সের জন্য দিতে হয় সিএমএ ফাউন্ডেশন প্রবেশিকা।
৩। আইন
বাণিজ্য বিভাগ থেকে পড়েও দ্বাদশের পর পড়া যায় আইন নিয়ে। করা যায় স্নাতক বা স্নাতকোত্তরের কোর্স।
প্রবেশিকা:
আইনের স্নাতকে ভর্তির জন্য জাতীয় স্তরে আয়োজন করা হয় ক্ল্যাট প্রবেশিকার। দেশের ২২টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে এই প্রবেশিকার মাধ্যমে ভর্তি হওয়া যায়। এ ছাড়া আইলেট বা এআইএলইটি প্রবেশিকার মাধ্যমে দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় আইনের স্নাতক কোর্সে।
৪। হোটেল ম্যানেজমেন্ট
আইন পড়েও হোটেল ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষা করা যায়।
প্রবেশিকা:
এনসিএইচএম জেইই (Entrance After 12) প্রবেশিকার মাধ্যমে দেশের নামী হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে এই বিষয় পড়া যায়।
৫। ফ্যাশন ডিজাইনিং বা ডিজাইন ম্যানেজমেন্ট
দ্বাদশে বাণিজ্য নিয়ে পড়ে ভর্তি হওয়া যায় ফ্যাশন ডিজাইনিং বা ডিজাইন ম্যানেজমেন্ট-এর স্নাতক কোর্সেও।
প্রবেশিকা:
দেশের অন্যতম নামী প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে ভর্তির জন্য দিতে এনআইডি ডিএটি পরীক্ষা। অন্য দিকে, দেশের আরও একটি নামী প্রতিষ্ঠান এনআইএফটি-তে ভর্তির জন্য দিতে (Entrance After 12) এনআইএফটিইই।
এ ছাড়াও পড়ুয়ারা স্নাতকে ফিন্যান্স, রাশিবিজ্ঞান-এর মতো বিষয়ও বেছে নিতে পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
