Mamata Banerjee : গ্যাসের দাম, বুকিং নিয়ম ও সম্ভাব্য লকডাউন নিয়ে পাণ্ডবেশ্বরে বিজেপিকে তোপ মমতার

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে (West Bengal Election 2026) সামনে রেখে জোরদার প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে জনসভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করেন তিনি। বিশেষ করে জ্বালানি সমস্যা, গ্যাস বুকিংয়ের নতুন নিয়ম এবং সম্ভাব্য লকডাউন পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, গ্যাস বুকিংয়ের সময়সীমা ২৫ দিনে বেঁধে দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন, যদিও এই সিদ্ধান্ত কতটা বাস্তব তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তার কথায়, “যদি সত্যিই ২৫ দিনের আগে বুকিং করা না যায়, তাহলে সাধারণ মানুষ সমস্যায় পড়বে। গ্যাস শেষ হয়ে গেলে তারা কী করবে?” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, কেন্দ্রের নীতির ফলে ক্রমাগত বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম, যা সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

আরও পড়ুন: Mamata Banerjee : রামনবমীতে শান্তির বার্তা মমতার, সম্প্রীতি বজায় রাখার আর্জি

সম্ভাব্য লকডাউন প্রসঙ্গেও সতর্ক বার্তা দেন তিনি। বলেন, “আবার নাকি অ্যালার্ট জারি করার কথা ভাবা হচ্ছে। লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আমরা ভয় পাই না। কোভিডের সময় যেমন লড়েছি, এবারও পারব।” তার এই মন্তব্যে স্পষ্ট, ভবিষ্যৎ পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার বার্তাই দিতে চেয়েছেন তিনি। এদিন সভা থেকে এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধন নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অভিযোগ করেন, বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তিনি প্রশ্ন তোলেন, “তালিকা প্রকাশের এতদিন পরও সব জায়গায় তা কেন টাঙানো হয়নি?” পাশাপাশি তিনি জানান, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করা হয়েছে এবং আন্দোলনও চালানো হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাদের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনীয় নথি সংগ্রহ করে বিনামূল্যে আইনি সহায়তার মাধ্যমে ট্রাইবুনালে পাঠানোর কথাও বলেন তিনি। তার স্পষ্ট বার্তা, কোনও যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে সংগঠনকেই। এই জনসভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুঝিয়ে দিলেন, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আক্রমণাত্মক হচ্ছে তৃণমূলের প্রচার।