নিউজ পোল ব্যুরো: রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিলেন ব্রাত্য বসু (Bratya Basu)। বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যকে ঘিরে তিনি বলেন, “দিলীপবাবু ভোলাভালা মানুষ, তাই অনেক সময়েই ভিতরের কথা বাইরে বলে ফেলেন।” ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে খড়্গপুরে নির্বাচনী প্রচারের সময়। খড়্গপুর সদর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করেন, ভোটের ফল ঘোষণার পর রাজ্যের পরিস্থিতি বদলে যাবে। তার কথায়, এতদিন মানুষ যে পুলিশকে দেখেছেন, তার সম্পূর্ণ ভিন্ন রূপ সামনে আসবে। এমনকি তিনি উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ রাজনীতি চালুর ইঙ্গিতও দেন। এই মন্তব্য ঘিরেই শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুন: Mamata Banerjee : গ্যাসের দাম, বুকিং নিয়ম ও সম্ভাব্য লকডাউন নিয়ে পাণ্ডবেশ্বরে বিজেপিকে তোপ মমতার
এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, “দিলীপবাবু আসলে সরল মানুষ। তিনি নিজের দলের অভ্যন্তরীণ মনোভাবই প্রকাশ করে ফেলেছেন। শুধু তাই নয়, তার পরিবার থেকেও সেই সুর শোনা যাচ্ছে।” তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একইসঙ্গে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ ও (Sayani Ghos) কড়া প্রতিক্রিয়া দেন। তিনি কটাক্ষের সুরে বলেন, “দিলীপবাবুকে বলব, নিজের স্ত্রীকে একটু সাবধানে রাখুন। যে ধরনের মন্তব্য করা হচ্ছে, তাতে পরিস্থিতি অন্যদিকে গড়াতে পারে।” যদিও তার এই মন্তব্য নিয়েও সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। পরবর্তীতে ব্রাত্য বসু (Bratya Basu) আবার বলেন, তিনি আশা করেন সকলেই সুস্থ ও নিরাপদ থাকবেন এবং এই ধরনের মন্তব্যের ফলে যেন কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্যভাবে, দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumdar) সম্প্রতি দলীয় টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা যায়। তিনি নিজের বায়োডাটা জমা দিয়েছিলেন একাধিক কেন্দ্রের জন্য। সূত্রের খবর, মেদিনীপুর, বীজপুর এবং নিউটাউনের মতো আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। রিঙ্কু মজুমদার (Rinku Majumdar) স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনও বাইরের রাজনৈতিক কর্মী নন এবং বিজেপির সঙ্গেই তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। সেই কারণেই টিকিট না পাওয়ায় তার হতাশা স্বাভাবিক বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
