নিউজপোল ব্যুরো : লগাম্বা থেকে পুখুরিয়ার পথে হেলমেটবিহীন অবস্থায় যাওয়ার সময় এক বাইক চালক ও আরোহীকে দাঁড় করান ট্রাফিক পুলিশ। ঐ মোটরসাইকেল চালক দ্রুত গতিতে বেরিয়ে যান।আইনি পদক্ষেপের জন্য বাইকের ছবি তোলা হলে ওই দুই যুবক ফিরে এসে পুলিশের সাথে কথা কাটাকাটি শুরু করে।ট্রাফিক ওসি আজমন হোসেনের নাকে ঘুষি মেরে তাঁকে রক্তাক্ত করে, তার নাকে তিনটে সেলাইও পড়ে।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার পুখুরিয়া থানার লগাম্বা এলাকায়।
পুলিশের দাবি, ওই দুই যুবকের সাথে তাদের লাইসেন্স দেখতে চাওয়া হলে, কেন বাইকের ছবি তোলা হয়েছে, তা নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু করে ।অভিযোগ, সেই সময়ই ওসির নাকে ঘুষি মারা হয়। পাশাপাশি পুলিশের বডি ক্যামেরা ছিনিয়ে রাস্তায় ছুড়ে ফেলার অভিযোগও উঠেছে।
অভিযুক্ত মাসিদুর রহমান ও শফিকুলের বাড়ি পরানপুর এলাকায়। তাঁরা সম্পর্কে দাদা-ভাই। তাঁদের মধ্যে একজন অগ্নিবীরে কর্মরত বলে জানিয়েছেন। তাঁর পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় দু’জনকেই গ্রেফতার করা হয়েছে।এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। পুলিশ ঠিক কাজ করেছে দাবি বিজেপি নেতাদের।
