আইপ্যাক মামলায় মমতার বিরুদ্ধে সিবিআই তদন্ত? কী বলল সুপ্রিম কোর্ট

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: গত ৮ জানুয়ারি কলকাতায় কয়লা পাচার মামলার তদন্তে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে তল্লাশি চালায় ইডি।ইডির তদন্ত চলাকালীন সেখানে পৌঁছান তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির অভিযোগ, তিনি অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে বেরিয়ে গিয়েছিলেন তার ভিত্তিতেই মমতার বিরুদ্ধে সিবিআই তদন্তের আবেদন করে ইডি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষ হয়।তবে সিবিআই তদন্তের আপত্তি নেই যা জানিয়েছে আদালত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের কথায়‌ রাজ্য সরকার যদি মনে করে নিজেরাই এই ঘটনার তদন্তভার সিবিআইকে দিতে পারে। এর জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করার কোনও প্রয়োজনই নেই।ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটির জেনারেল এস ভি রাজু বলেন,প্রথমত, এই মামলায় পিটিশনার ইডি। রাজ্য সরকার নয়। এছাড়াও একাধিক পুলিশ অফিসারের বিরুদ্ধে কেস রয়েছে যারা এখনও কর্মরত।বর্তমানসরকার নিজের অফিসারদের বিরুদ্ধে তদন্ত দিলে তা যথাযথ হবে না।

দুই পক্ষের কথা শোনার পর রায়হান বন্ধ রেখেছে আদালত।তবে আদালতের চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত মমতার বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে কি না, তা অনিশ্চিতই থাকছে।