নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর পাস বিক্রি কোই কোটি টাকার দুর্নিতির মামলায় গতকাল চারঘন্টা ধরে ইডি জেরার পর গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। তাঁকে ১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। তদন্তের স্বার্থে মন্ত্রী কে ১২ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। বৃহস্পতিবার সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।
‘মাস আর্ট’ নামে একটি সংস্থার সাথে যুক্ত ছিলেন ইন্দ্রনীল সেন।২০২১-২২সালে ঐ সংস্থার মাধ্যমে মোটা অঙ্কের টাকা মন্ত্রীর স্ত্রীর অ্যাকাউন্টে ঢোকে ।এই টাকার সাথে সরাসরি মন্ত্রীর যোগ আছে কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ। শুধু মাত্র’ মার্স আর্ট ‘নয় ‘থার্ড আই’ নামে আরও একটি সংস্থার সঙ্গেও তাঁর নাম জড়িয়েছে।
আদালতে সরকারি আইনজীবীর দাবি, ২০২৫ সালের চুক্তিতে ইউনেস্কোর লোগো ব্যবহারের এক্তিয়ার ছিল না , আরও বলেন পুজোর পাসের জন্য টাকা দিয়েও অনেকে টিকিট পাননি।
অন্যদিকে, ইন্দ্রনীল সেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, দর্শনার্থীদের টিকিটের বিষয়টির জন্য সম্পূর্ণ আলাদা একটি এজেন্সি দায়িত্বে ছিল।সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও যোগ নেই এবং তদন্তে তিনি ইডি ও পুলিশকে সহযোগিতা করেছেন।
