নিউজপোল ব্যুরো: উত্তরাখণ্ড আবারও ভয়াবহ দূর্ঘটনার সাক্ষী থাকল।বদ্রীনাথ ধাম থেকে ফেরার পথে চামোলির কাছে ভেঙে পড়ে যাত্রীবাহী এক হেলিকপ্টার। পাইলট সহ পাঁচ জন যাত্রী নিয়ে উড়ান শুরু করে হেলিকপ্টার টি ।খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা বলে অনুমান করা হয়।
২০২৫ সালের জুলাই মাসেও রুদ্রপ্রয়াগে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট-সহ সাতজনের মৃত্যু হয়েছিল।স্থানীয়দের দাবি পাহাড়ি এলাকায় উড়ানের সময় হেলিকপ্টারে চারজনের বেশি যাত্রী তোলা উচিত নয়। কিন্তু এক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটিতে সাত যাত্রী ছিলেন।
শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠের কাছে ট্রান্স ভারত এভিয়েশন পরিচালিত একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। প্রশাসনের কাছ যে তথ্য পাওয়া গিয়েছে তা হল , বদ্রীনাথ থেকে দেহরাদুনের দিকে যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে প্রথমে নিখোঁজ হয়ে যায় একটি হেলিকপ্টার।যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর আসে ৬জন যাত্রীকে নিয়ে হেলিকপ্টার টি ভেঙে পড়েছে।পাইলট সহ মোট ৬জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
এরপর জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করে। উদ্ধারকাজে নামে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF)।উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পরিস্থিতির উপর নজর রাখার কথা জানিয়েছেন।
