নিউজপোল ব্যুরো:
আজ বারুইপুরের এক সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ইঙ্গিতবাহী মন্তব্য করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।নাম না করেই দুর্নীতি ইস্যুতে তৃণমূল নেতৃত্বকে নিশানা করেন তিনি।প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং অজিত মাহাতো গ্রেপ্তার হয়েছে। তাঁদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে।এদিন সভায় শুভেন্দু বলেন, “আপনাদের মনে প্রশ্ন আছে বড় চোর কবে যাবে? বড় চোর যাবে। আমার রাজনীতিতে সহ্য, ধৈর্য ধরি।
দিল্লীতে জ্ঞানেশ কুমার ঘটনা এবং পরবর্তী কর্মসূচিতে বাম-তৃণমূলের রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে কটাক্ষ করেন তিনি। তিনি সিপিএয় ও তৃণমূলকে কটাক্ষ করে বলেন“বেবি আর আন্টি এখন একসঙ্গে চা খাচ্ছেন।” শুভেন্দু আরও বলেন যে পশ্চিমবঙ্গে আর কিছু হবে না ,আপনি দিল্লি যান।
বারুইপুরের সভা থেকে দুর্নীতি, ভোট—একাধিক ইস্যুতে শুভেন্দুর আক্রমণে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
