SSC Scam Protest: চাকরি হারিয়ে পথে ২৬ হাজার শিক্ষক! সল্টলেকে বিজেপির প্রতিবাদ মিছিল!

কলকাতা রাজনীতি শহর

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (teacher recruitment scam) আদালতের নির্দেশে ২৬,০০০ চাকরি প্রার্থী তাদের চাকরি হারিয়েছেন। এই রায়কে কেন্দ্র করে আজ শুক্রবার সল্টলেকের (Salt Lake) করুণাময়ী মোড়ে ব্যাপক বিক্ষোভ দেখালো বিজেপি (SSC Scam Protest)। বিক্ষোভকারীদের দাবি, যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের মধ্যে অনেকেই স্বচ্ছতার (Transparency) সঙ্গে চাকরি পেয়েছিলেন। বিক্ষোভ শুরু হতেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বিজেপির বিক্ষোভ মিছিল আটকে দেয় পুলিশ (Police Intervention)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সল্টলেকের গুরুত্বপূর্ণ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:- SSC: ‘ভাইপো টাকা তুলেছে শান্তনু-কালীঘাটের কাকুর মাধ্যমে’ শুভেন্দুর মন্তব্যে ঝড়

এই ঘটনাকে (SSC Scam Protest) কেন্দ্র করে বিজেপি কর্মীরা সল্টলেকে করুণাময়ী মোড়ে বিক্ষোভ (Protest) শুরু করেন। বিজেপি নেত্রী মলি পাল (Molly Pal) বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি ডবল ডবল চাকরি (Double Jobs) দেবেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন। আমরা এই দুর্নীতির (Scam) বিরুদ্ধে পথে নেমেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই।” বিক্ষোভকারীদের মিছিল যখন এসএসসি ভবনের দিকে এগোতে শুরু করলে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি (Clash with Police) শুরু হয় বিক্ষোভকারীদের। বিজেপি কর্মীরা ব্যারিকেড (Barricade) তুলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং এরপর রাস্তা অবরোধ (Road Blockade) করে বসে পড়েন। পুলিশ তাদের সরিয়ে দেয় এবং কয়েকজন বিক্ষোভকারীকে আটকও (Detained) করা হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (SSC) সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়। শীর্ষ আদালতের এই রায়ের পর বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, তিনি যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে সক্ষম। তার বক্তব্য, “যারা সৎ ভাবে চাকরি পেয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দিতে একটি রিভিউ পিটিশন (Review Petition) জমা দেওয়া হোক।” এছাড়া, তিনি আরও বলেন, “তৃণমূল (TMC) যদি আমাদের ফ্রি হ্যান্ড দেয়, তাহলে আমরা জালিয়াতি (Fraud) করে যারা চাকরি পেয়েছেন, (SSC Scam Protest) তাদের তালিকা বের করে দেব।” তার মতে, দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন, তাদের শনাক্ত করার জন্য জেলে থাকা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা দরকার।