নিউজ পোল ব্যুরো: ভারতীয় বলে কথা! মহাকাশে গিয়েও খাওয়া-দাওয়া হবে জমিয়ে, আর মন ভালো রাখবেন শাহরুখ খানের (Shahrukh Khan) গানে ভেসে! ৪১ বছর পর ফের ইতিহাস গড়ল ভারত। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) প্রথম ভারতীয় হিসেবে পা রাখলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Indian Astronaut Shubhanshu Sukla)। অ্যাক্সিওম-৪ (Axiom-4) মিশনের অংশ হিসেবে এই যাত্রা শুধু গর্বের নয়, গবেষণারও এক নতুন দিগন্ত।
কী করবেন শুভাংশু মহাকাশে ১৪ দিন?
এই ১৪ দিনে শুভাংশু (Indian Astronaut Shubhanshu Sukla) ও তার সহযাত্রীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, মহাকাশে শস্য উৎপাদনের পরীক্ষা। সঙ্গে রয়েছে ভারতের ৬ ধরনের বীজ। লক্ষ্য একটাই, ভবিষ্যতের মহাকাশ অভিযানে যদি খাদ্য নিজেই মহাকাশে উৎপন্ন করা যায়, তাহলে পৃথিবী থেকে খাদ্য বয়ে নিয়ে যাওয়ার ঝক্কি কমবে অনেকটাই।
সঙ্গে থাকছে মাইক্রোঅ্যালজি গবেষণা মহাকাশের রেডিয়েশন ও মাইক্রোগ্রাভিটির প্রভাবে এই অ্যালজির গঠন ও পুষ্টিমানে কোনো পরিবর্তন আসে কি না, তা খতিয়ে দেখা হবে। এই গবেষণাগুলি ভবিষ্যতের স্পেস (Space) মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।
কী থাকছে খাবারে?
মহাকাশে থাকলেও শুভাংশুর (Indian Astronaut Shubhanshu Sukla) থালায় থাকবে ভারতীয় ঘরোয়া স্বাদের ছোঁয়া! গাজরের হালুয়া, মুগ ডালের হালুয়া, আমের রস। সবই বিশেষভাবে প্রক্রিয়াজাত, যাতে কোনও প্রিজারভেটিভ ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ সম্ভব। এই খাবার প্রস্তুত করেছে ISRO-র অধীনস্থ ডিফেন্স ইনস্টিটিউট অব বায়ো-এনার্জি রিসার্চ।
গানেও দেশপ্রেম
শুভাংশুর প্লেলিস্টে রয়েছে শাহরুখ খানের (Sharukh Khan) ‘স্বদেশ’ সিনেমার বিখ্যাত গান ‘ইউ হি চলে চল’। কাজের ফাঁকে এই গান শুনেই মিলবে মনোবল আর দেশমাটির গন্ধ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
