নিউজ পোল ব্যুরো: রথ (Rath Yatra 2025) বলতেই আমাদের চোখে ভেসে ওঠে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। কিন্তু হাওড়ার খালনার রায়বাড়িতে এই চিরাচরিত ধারা ভেঙে তিন দেবতার রথে স্থাপন করা হয় এক অনন্য ত্রয়ী। সিংহবাহিনী দুর্গা, রাধাকৃষ্ণ ও ধর্মরাজ ক্ষুদিরায়। প্রায় ৩০০ বছর ধরে চলে আসা এই ব্যতিক্রমী রথযাত্রা আজও একই আড়ম্বর ও আধ্যাত্মিক আবহে পালিত হয়, যা একান্তই রায় পরিবারের ঐতিহ্যের প্রতিচ্ছবি।
আরও পড়ুন: Rathyatra 2025: পুরী নয়, এবার ফোকাস দিঘা! তৃণমূলের ‘ইশারা’ ঘিরে রাজনৈতিক চাপানউতর
খালনার তিনটি রায়পাড়া- সিংহরায়, কৃষ্ণরায় ও ক্ষুদিরায় তিনটি পৃথক রথ (Rath Yatra 2025) নিয়ে অংশগ্রহণ করে এই মহাযাত্রায়। সিংহরায় পরিবারের রথে বিরাজ করেন মহাশক্তির প্রতীক সিংহবাহিনী দুর্গা, কৃষ্ণরায় পরিবারের রথে অবস্থান করেন প্রেম-ভক্তির মূর্ত প্রতীক রাধাকৃষ্ণ, এবং ক্ষুদিরায় পরিবারের রথে অধিষ্ঠান করেন ধর্মরাজ ক্ষুদিরায়।
রথযাত্রার (Rath Yatra 2025) দিন তিনটি রথ একসঙ্গে যাত্রা শুরু করে ক্ষুদিরায় তলা থেকে খালনা বাজার পর্যন্ত। সেখানে সবার সম্মুখে বিরাজ করেন দেবতা-দেবীরা। উল্টো রথের দিন আবার তারা ফিরিয়ে আনা হন তাদের নিজ নিজ মন্দিরে, এবং শুরু হয় বিশেষ পুজো ও আরাধনা। এই রথের আরও এক বিশেষত্ব হল এর গঠন। সাধারণ রথের মতো নয়—এখানে থাকে পাঁচটি চূড়া ও দুটি করে ঘোড়া প্রতিটি রথে। কৃষ্ণরায় পরিবারের সদস্য জয় রায় জানান, “তারাপীঠের পর একমাত্র আমাদের এই রথেই এত বৈচিত্র্য ও স্বপ্নাদেশপ্রাপ্ত আয়োজন হয়। পূর্বে শুধু রাধাকৃষ্ণের রথ ছিল, পরবর্তীতে এক ব্রাহ্মণ স্বপ্নাদেশে সিংহবাহিনী ও ক্ষুদিরায়ের রথযাত্রাও শুরু হয়।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
