Kasba Case : ‘মুখ্যমন্ত্রী যতই রথ টানুন না কেন, পাপের হাত থেকে উনি বাঁচবেন না’ কসবার ঘটনায় সরব শুভেন্দু-সুকান্ত

breakingnews দেশ রাজনীতি শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতার কসবায় (Kasba Case) ল-কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য। আরজিকরের ঘটনার এক বছরও হয়নি তার মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের ঘৃণ্য ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। কসবা কাণ্ডে গ্রেফতার হয়েছে তিন জন। যাদের মধ্যে একজন তৃণমূলের ছাত্র পরিষদের নেতা বলেই চিহ্নিত করা হয়েছে। এই ঘটনাকেই হাতিয়ার করেছে বিজেপি সহ বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত পুলিশ এখন দিঘায় রয়েছেন বলে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘটনার পর তিব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar)।

ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গিয়েছে দিঘাতে। লোক তো নেই দিঘায় । জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে। এই মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি। খুব বড় জিনিস হবে। এই অ্যারেস্টও লোক দেখানো, এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত।” সুকান্ত মজুমদার ক্ষোভ উগড়ে বলেছেন, “খোঁজ নিয়ে দেখুন, যারা অভিযুক্ত তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত। আর জি কর কাণ্ডের পর প্রমাণিত হয়ে গিয়েছে কলেজে শিক্ষাকেন্দ্রগুলির কোনও নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রী যতই রথ টানুন না কেন…কালীগঞ্জে মেয়েকে বোমা মেরে খুন করা হচ্ছে, মেয়েদের ইজ্জত লুঠ করা হচ্ছে..আর জি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হল…এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না’

আরও পড়ুনঃ Kolkata : কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে ডেকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

পুলিশ সূত্রে খবর, কসবায় (Kasba Case) কলেজে ওই ধর্ষণের ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাতটা থেকে ১০টা ৫০-এর মধ্যে। তিন জনের মধ্যে এক অভিযুক্তকে মনোজিৎ মিশ্র নামে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় জিএস-এর পদ পাইয়ের দেওয়ার টোপ দিয়ে ওই ছাত্রীকে কলেজে ডাকা হয়েছিল। ঘটনায় মূল অভিযুক্তকে মনোজিৎ মিশ্র নামে চিহ্নিত করা হয়েছে যিনি আলিপুর আদালতে আইন প্র্যাকটিস করেন। বাকি দুই ধৃত জাইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় কলেজের বর্তমান পড়ুয়া। ঘটনা নিয়ে মুখ খুলেছেন দেবাংশু ভট্টাচার্যও। বিজেপিকে দিয়েছেন পাল্টা জবাবও। বলেছেন, “কসবার ঘটনা নিন্দনীয়, অসহনীয়। দ্রুত গ্রেফতারির জন্য প্রশাসনকে ধন্যবাদ। বাংলা বলেই এত দ্রুত গ্রেফতার হয়। গলায় মালা পরিয়ে সম্বর্ধিত করা হয় না। কোন বর্বর ব্যক্তি কোন মুহূর্তে বর্বরোচিত আচরণ করবেন তার আগাম ইঙ্গিত পাওয়া কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে দেখার বিষয়, নির্দিষ্ট রাজ্যের প্রশাসন আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে, নাকি অপরাধীদের পাশে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT