PM Modi : ব্রিকস সম্মেলনের আগে আর্জেন্টিনা সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী, এজেন্ডায় একাধিক বিষয়

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ফের লম্বা সময়ের জন্য বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। ব্রাজিলে ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং গ্লোবাল সাউথের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে পাঁচটি দেশ সফরে যাচ্ছেন। ব্রিকস সম্মেলনের আগে আর্জেন্টিনা সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী মোদী ৬-৭ জুলাই ব্রিকস শীর্ষ সম্মেলনের যোগ দেওয়ার ঠিক আগে আর্জেন্টিনা এবং তার আগে ত্রিনিদাদ ও টোবাগোতে থাকবেন বলে জানা গিয়েছে। এই দেই জায়গায় ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা বেশি। পহেলগাম হামলার নিন্দাকারী প্রথম দেশগুলির মধ্যে একটি ছিল আর্জেন্টিনা, যেখানে ১৯৯০-এর দশকে দুটি বড় সন্ত্রাসী হামলা হয়েছিল। সেখানে ৩০ এবং ৮৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মাইলির সঙ্গেও সাক্ষাৎ। জানা গিয়েছে মোদীর এই সফরকালে আলোচ্যসূচিতে থাকা আরও তিনটি প্রধান বিষয় হল লিথিয়াম, কৃষি, এলএনজি এবং পারমাণবিক সহযোগিতা। সন্ত্রাসবাদের হুমকির বিষয়ে একটি যৌথ ঘোষণাও প্রত্যাশা করা হচ্ছে। সপ্তাহব্যাপী এই সফরের মূল আকর্ষণ হবে ৬-৭ জুলাই রিও ডি জেনিরোতে ব্রিকস শীর্ষ সম্মেলনে মোদীর অংশগ্রহণ।

আরও পড়ুনঃ India-China : অতীত ভুলে সম্পর্ক মজবুত করতে চিনকে চতুর্মুখী পরিকল্পনার প্রস্তাব রাজনাথের, পাকিস্তানকেও কড়া বার্তা

সূত্রের খবর, গত মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের পর সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের জন্য ভারতীয় পক্ষ থেকে ব্রিকস সদস্যদের সমর্থন চাওয়া হতে পারে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, মোদীর (PM Modi) আর্জেন্টিনা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর্জেন্টিনা ভারত থেকে কৃষি পণ্য, যেমন তাজা ফল, শাকসবজি এবং দুগ্ধজাত পণ্য আমদানি করতে আগ্রহী। উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক অস্থিতিশীলতার কথা মাথায় রেখে, এলএনজি বিক্রি করতেও আগ্রহী, যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে আগামী সপ্তাহে মোদীর বিদেশ সফরের দিকে নজর থাকবে গোটা আন্তর্জাতিক মহলেরই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT