Dilip Ghosh : “সমস্ত পোড়া দাগ সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন..” মমতাকে নিয়ে এ কী বললেন দিলীপ!

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতায় থাকলে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসা প্রাক্তন সাংসদ তথা বঙ্গ বিজেপির (BJP Bengal) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) অন্যতম কর্মসূচি। শরীরচর্চার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চলে প্রশ্নোত্তর পর্ব। সোমবারও তার ব্যতিক্রম ঘটেনি। আর এদিনই মুর্শিদাবাদের হিংসা প্রসঙ্গে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তুলোধুনা করেছেন দিলীপ।

আরও পড়ুনঃ Dilip Ghosh : “আমি বিজেপির নেতা ছিলাম এখন সারা সমাজ আমাকে নেতা বলে মানছে…”, দিলীপের মন্তব্য নয়া জল্পনা

সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) সৌজন্য সাক্ষাৎ শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ফুল বদলাতে চলেছেন বিজেপি নেতা? এই প্রশ্ন এখন অনেকেরই মনে। এদিকে এই আবহেই নিজের পুরোনো ছন্দে মুখ্যমন্ত্রীকে আরও একবার নিশানায় রাখলেন দিলীপ। দুদিনের সফরে মুর্শিদাবাদে গিয়েছেন মমতা। মঙ্গলবার সামশেরগঞ্জে আক্রান্তদের সঙ্গে দেখা করার কথা তাঁর। সেইসঙ্গে হবে প্রশাসনিক বৈঠক। এই প্রসঙ্গে দিলীপ বলেন, “সমস্ত পোড়া দাগ আর ক্ষতচিহ্নকে সারিয়ে দেওয়ার জন্য সময় দিয়েছেন উনি। সমস্ত মন্দির বা বাড়ি সারিয়ে তোলার জন্য অফিসাররা আগে থেকে দৌড়েছেন। যাতে মুখ্যমন্ত্রী যাওয়ার সময় দাঙ্গার কোনও ক্ষতচিহ্ন না দেখা যায়। যে সমস্ত গাড়ি রাস্তায় পুড়েছে সেসব সরিয়ে ফেলা হয়েছে। ধামাচাপা দিয়ে উনি দেখাবেন আসলে কিছুই হয়নি। কিন্তু তাতে মানুষের মনের ক্ষত দূর হবে না।”

Dilip Ghosh

এতেই শেষ নয়। দিলীপ ঘোষ (Dilip Ghosh) আরও বলেন, “উনি যদি ঘটনার দু-একদিনের মধ্যে যেতেন, যেমনটা আমরা গিয়েছি তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারত। কিন্তু এখন আর লোকজন ওনাকে বিশ্বাস করে না। কারণ মুর্শিদাবাদের লোক বারবার অত্যাচারিত এবং প্রতারিত হচ্ছে। সুযোগ পেলেই ওখানে হিন্দুদের ওপর লুটপাট চালানো হচ্ছে। তাদের বাড়িছাড়া করা হচ্ছে। তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে।” যদিও মুখ্যমন্ত্রীকে নিয়ে এহেন মন্তব্যের পরও বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে কিছু বলতে চাননি দিলীপ। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন রাজ্যপালের রিপোর্ট। পুলিস প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই রিপোর্টে। তবে এই রিপোর্টের ভিত্তিতে বাংলায় রাষ্ট্রপতি শাসন চালু করা উচিৎ কি না এই প্রশ্ন তোলা হলে দিলীপ সাফ জানিয়ে দেন, রিপোর্টে কী আছে তা তিনি জানেন না। তাই এই বিষয়ে কিছু বলতে পারবেন না।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

রাজ্যে অবৈধভাবে বসবাসকারী পাক নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে। এই দাবিতে সোমবার জেলায় জেলায় জেলাশাসকের দফতর অভিযানে নামছে বিজেপি। সে প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বলেন, “পাকিস্তানি বাড়ানোর চেষ্টা চলছে। অনেকে অনলাইনে বিয়ে করেছে। অনেকে এখানে এসে বাচ্চা জন্ম দিয়ে চলে গিয়েছে। আবার এখানকার অনেক মহিলা পাকিস্তানিদের বিয়ে করেছে। এই সবকিছুর হিসেব থাকা উচিত। কোনও পাকিস্তানি রক্ত যেন না থাকে এখানে।” এছাড়া ২৬ হাজার চাকরি বাতিল মামলায় রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন কর্তৃক সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা প্রসঙ্গেও সরব হন দিলীপ। তার কথায়, “পুনর্বিবেচনা করলে হবে না। যে তথ্যের ওপর আদালত রায় দিয়েছে সেই তথ্য ঠিক নয়। সঠিক তথ্য দিতে হবে।”