Indian Army’s Success: উদ্ধার বিপজ্জনক আইইডি ও গ্যাজেট! বড় হামলার ছক বানচাল

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: জম্মু-কাশ্মীরের উপত্যকায় সন্ত্রাস দমন অভিযান (Pahalgam Terror Attack) আরও এক ধাপ এগোলো। ভারতীয় সেনা (Indian Army’s Success) ও জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশের যৌথ তৎপরতায় সুরানকোটের (Surankot) ঘন জঙ্গলে আবিষ্কৃত হল এক গোপন জঙ্গি ঘাঁটি। নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গিদের সেই গোপন আস্তানা, যেখানে লুকিয়ে রাখা ছিল ভয়ঙ্কর বিস্ফোরক, আইইডি এবং অত্যাধুনিক যোগাযোগের যন্ত্রপাতি।

আরও পড়ুন: Pahalgam Attack: পহেলগাঁও হামলার পর করাচিতে তুরস্কের যুদ্ধজাহাজ ঘিরে বাড়ছে উদ্বেগ

এই গোপন ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে ৫টি আইইডি, একাধিক স্যাটেলাইট ফোন, রেডিও ট্রান্সমিটার এবং আরও বেশ কিছু হাই-টেক ডিভাইস, যেগুলোর মাধ্যমে পাকিস্তানের জঙ্গি লঞ্চ প্যাডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলত এই সন্ত্রাসবাদীরা। এসব গ্যাজেট বাজেয়াপ্ত হওয়ার ফলে শুধু ওই ঘাঁটিতেই নয়, গোটা উপত্যকাজুড়েই (Jammu and Kashmir) জঙ্গিদের যোগাযোগ ব্যবস্থায় বড় ধাক্কা লাগবে বলে মনে করছেন নিরাপত্তা কর্তারা (Indian Army’s Success)।

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হানার পর (Pahalgam Terror Attack) থেকেই উপত্যকাজুড়ে চলছে ব্যাপক চিরুণি তল্লাশি। এই প্রেক্ষিতেই সুরানকোটের গভীর জঙ্গলে মিলল জঙ্গিদের লুকনো ঘাঁটির হদিস। যৌথ বাহিনীর (Indian Army’s Success) উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা ওই ঘাঁটি ত্যাগ করে গভীর জঙ্গলে পালিয়ে যায়। এখন চলছে তাদের খোঁজে তল্লাশি এবং যেকোনও মুহূর্তে শুরু হতে পারে গুলি বিনিময়ের সংঘর্ষ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিশেষজ্ঞদের মতে, এই ধ্বংস হওয়া ঘাঁটিটি কেবল একটি বিচ্ছিন্ন শিবির নয়! এটি সম্ভবত আরও কয়েকটি লঞ্চ প্যাডের সঙ্গে সংযুক্ত ছিল। তাই এই অভিযান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বাকি গোপন ঘাঁটিগুলির অবস্থানও শনাক্ত করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Pahalgam Issue: কাশ্মীর হামলার পর সীমাকে নিয়ে উদ্বেগ! তদন্তে ATS