নিউজ পোল ব্যুরো:উত্তরবঙ্গ মানেই পাহাড়, নদী আর এক অনন্য প্রকৃতির টান। তারই মাঝে রয়েছে কিছু কম পরিচিত অথচ অপূর্ব সুন্দর গ্রাম, যা এখনও পর্যটকদের মূল ভিড় থেকে অনেকটাই দূরে। এমএম তরাই (MM Tarai village) ঠিক তেমনই এক গ্রাম—যা হতে পারে আপনার পরবর্তী ভ্রমণের ঠিকানা।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/06/newtown-street-dog-poisoned-tollywood-protest/
শিলিগুড়ি থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে বালাসন নদীর ধারে অবস্থিত এই গ্রামটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্তির দ্বীপ। নদী আর পাহাড়ের এমন অপূর্ব মিলন সহজে দেখা মেলে না। এখান থেকেই মিরিক ও কার্শিয়াং-এর পাহাড়ি দৃশ্য চোখে পড়ে। নদীর জলে পা ডুবিয়ে ঘণ্টার পর ঘণ্টা প্রকৃতির নীরবতায় ডুবে থাকতে পারেন আপনি।
এমএম তরাই গ্রামটিকে (MM Tarai village) ইকো ট্যুরিজম স্পট হিসেবে ঘোষণা করেছে কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা ফরেস্ট রেঞ্জ। পর্যটকদের জন্য গ্রামটিকে আরও আকর্ষণীয় করে তুলতে নদী সংস্কারের কাজ চলছে, তৈরি হচ্ছে বাঁশের সেতু, দোলনা ও বসার জায়গা। এখানে এলে আপনি শুধু প্রকৃতি উপভোগই করবেন না, বরং ফিরে যাবেন এক অন্য রকম শান্তির অনুভব নিয়ে।
এই গ্রামে পৌঁছনোও বেশ সহজ। শিলিগুড়ি থেকে বাসে মাত্র ৩০ টাকা ভাড়ায় পৌঁছে যান পানিঘাটা মোড়, সেখান থেকে ৩০ বা ৪০ টাকায় ছোট গাড়ি নিয়ে চলে যান এমএম তরাই। মাত্র ৬০-৭০ টাকায় আপনি পৌঁছে যেতে পারেন এমন এক অফবিট লোকেশনে, যা আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এখানে ঘুরে নিতে পারেন আশপাশের আরও কিছু সুন্দর জায়গা—যেমন পানিঘাটা, দুধিয়া ব্রিজ কিংবা মিরিক। প্রত্যেকটা জায়গার মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির নিজস্ব ভাষা, যেটা মন ছুঁয়ে যাবে।
তাহলে আর দেরি কেন? ছুটির ফাঁকে ভিড়ভাট্টা এড়িয়ে একবার ঘুরে আসুন এমএম তরাই থেকে। প্রকৃতি যে কতটা শান্তিময় হতে পারে, তা চোখে না দেখলে বিশ্বাস হবে না।
