Devlina Kumar: উত্তমকুমারের ৭৫ বছরের লক্ষ্মীপুজোয় ঐতিহ্যের আভা, দেবলীনা কুমার ফিরিয়ে আনলেন ‘ভিয়েন’-এর রীতি

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপুজো মানেই তারকাখচিত আয়োজন, ঐতিহ্যের ছোঁয়া এবং পরিবারের আবেগে ভরা এক দিন। এ বছর সেই পুজো পা দিল ৭৫ বছরে। আর এই বিশেষ মুহূর্তে আগের দিনের ঐতিহ্য নতুন করে ফিরিয়ে এনেছেন পরিবারের নাতবৌ দেবলীনা কুমার (Devlina Kumar)। ভবানীপুরের চট্টোপাধ্যায় পরিবারের এই পুজো এখন ‘উত্তমকুমারের পুজো’ বলেই খ্যাত, যেখানে প্রতি বছরই কোনও না কোনও বিশেষত্ব থাকে। এ বছর সেই বিশেষ রূপ পেল দাদুর সময়কার ‘ভিয়েন’ প্রথা ফেরার মধ্য দিয়ে। নবমিতা ও মৌমিতা চট্টোপাধ্যায় জানালেন, “দাদুর সময় যেমন ভিয়েন বসত, এ বছর বৌদি দেবলীনা কুমার (Devlina Kumar) নিজের উদ্যোগে সেই রীতি ফিরিয়ে আনছে। গরম গরম জিলিপি তৈরি হচ্ছে বাড়িতেই।”

আরও পড়ুন:Vijay Devrakonda: গাড়ি দুর্ঘটনায় আহত বিজয় দেবরকোন্ডা! বাগ্‌দানের আনন্দের পরেই বিষাদের ছায়া

চট্টোপাধ্যায় বাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে আছে এক পুরনো কাহিনি। উত্তমকুমার নাকি এক বার ছাদে এক ছোট্ট মেয়েকে দেখতে পান, যাকে তিনি ভেবেছিলেন তাঁর ভাইঝি। কিন্তু পরে জানা যায়, সে ঘুমোচ্ছিল! তার পর থেকেই কোজাগরী লক্ষ্মীপুজোর আগে প্রতি বছর তাঁদের বাড়িতে এক লক্ষ্মীপেঁচা এসে বসত। সেখান থেকেই শুরু হয় এই ঘটা করে পুজোর প্রচলন। আজও সেই ধারা অব্যাহত রেখেছেন গৌরব চট্টোপাধ্যায়। পুজোর প্রতিমার মুখ তৈরি হয় তাঁর ঠাকুমা গৌরী দেবীর আদলে।

এ বছর দেবলীনা কুমার (Devlina Kumar) সেজেছিলেন বেগনি পাড়ের সাদা কাঞ্জিভরম শাড়িতে, মাথায় ফুল আর গয়নায় সম্পূর্ণ ঐতিহ্যবাহী সাজে। নবমিতা ও মৌমিতার কথায়, “দেবীকে এ বার নতুন চিক আর সোনার লম্বা হারে সাজানো হয়েছে। দেবী যেন বিয়ের কনে! মাথার মুকুট থেকে পায়ের নূপুর সবই সোনার।” চট্টোপাধ্যায় পরিবারের এই যৌথ পুজোয় এ বছর মানত রেখেছেন অনির্বাণ দত্ত। তিনি ঘিয়ে রঙের জমিনে লাল পাড়ের বেনারসি দিয়েছেন দেবীর জন্য।

ভোগে থাকছে খিচুড়ি, ভাজা, তরকারি, পোলাও, আলুর দম, পায়েস আর ফল-মিষ্টি। তবে এ বছরের সবচেয়ে বড় আকর্ষণ দেবলীনা কুমার (Devlina Kumar)-এর হাতে তৈরি ‘ভিয়েন’-এর জিলিপি। রাতভর চলবে পুজো, গল্প আর সিনেমা দেখা চট্টোপাধ্যায় পরিবারের প্রজন্ম ধরে চলা এই ঐতিহ্যের সাক্ষী হয়ে। আর এই বছর সেই ঐতিহ্যে নতুন প্রাণ সঞ্চার করলেন দেবলীনা কুমার (Devlina Kumar)।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole