Bengal Weather Forecast: কোন জেলায় বৃষ্টি হবে টানা, কোথায় ভারী? জেনে নিন ৭ দিনের পূর্বাভাস

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: নিম্নচাপের (Low pressure) জেরে গোটা বাংলাজুড়ে শুরু হয়েছে মৌসুমি দুর্যোগ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপ ক্রমশ অগ্রসর হচ্ছে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে। বর্তমানে এই সিস্টেম গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে এবং এর প্রভাবে মঙ্গলবার অর্থাৎ ১ জুলাই থেকে শুরু করে আগামী ৭ জুলাই পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস (Bengali Weather Forecast) দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: South Bengal rain alert: মঙ্গলবার থেকে আবহাওয়ার ভোলবদল

এই নিম্নচাপ বাংলাদেশের (Bangladesh) দক্ষিণাংশ থেকে শুরু করে রাজস্থান পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার সঙ্গে যুক্ত, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ঝাড়খণ্ডের উপর দিয়ে অতিক্রম করছে। এর প্রভাব সরাসরি পড়ছে দক্ষিণ ও উত্তরবঙ্গের উপর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (Bengal Weather Forecast) রয়েছে। তবে বৃহস্পতি ও শুক্রবারের পর থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে জারি হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। এইসব অঞ্চলে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কাও থাকছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুরু হয়েছে বর্ষার দাপট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (Bengal Weather Forecast) রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। এই অঞ্চলে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি রেখেছে আলিপুর আবহাওয়া দফতর।সার্বিকভাবে বলা যায়, পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলেই সপ্তাহজুড়ে বর্ষা কার্যত সক্রিয় থাকবে। কোথাও ভারী, কোথাও মাঝারি, কোথাও আবার বজ্রঝড় ও দমকা হাওয়ার মধ্যে দিয়ে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন ও আবহাওয়া দফতর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT