Ajay Kumar Bhalla: নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্বে অজয় কুমার ভল্লা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: শনিবার (১৬ আগস্ট, ২০২৫) রাষ্ট্রপতির দপ্তর থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মণিপুরের(Manipur) রাজ্যপাল অজয় কুমার ভল্লাকে(Ajay Kumar Bhalla) অতিরিক্ত দায়িত্ব হিসেবে নাগাল্যান্ডের(Nagaland) রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদ শূন্য হয় বর্তমান রাজ্যপাল লা গণেশনের(La Ganesan) মৃত্যুর পর।

আরও পড়ুন: Volodymyr Zelenskyy: আলাস্কায় পুতিন, এবার ওয়াশিংটন সফরে জেলেনস্কি! ট্রাম্প কি পারবেন সেতুবন্ধন করতে?

নাগাল্যান্ড (Nagaland) রাজভবনের এক আধিকারিক জানিয়েছেন, ৮০ বছর বয়সী লা গণেশন শুক্রবার (১৫ আগস্ট, ২০২৫) চেন্নাইয়ের(Chennai) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন আগে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। এরপর দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলেও শেষরক্ষা হয়নি। তাঁর প্রয়াণে নাগাল্যান্ড রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “নাগাল্যান্ডের(Nagaland) রাজ্যপাল শ্রী লা গণেশনের মৃত্যু-পরবর্তী পরিস্থিতিতে, ভারতের রাষ্ট্রপতি শ্রী অজয় কুমার ভল্লা(Ajay Kumar Bhalla), মণিপুরের রাজ্যপালকে, তাঁর নিজ দায়িত্বের পাশাপাশি নাগাল্যান্ডের(Nagaland) রাজ্যপালের কার্যভার গ্রহণের জন্য নিয়োগ করেছেন।”অজয় কুমার ভল্লা(Ajay Kumar Bhalla), একজন অভিজ্ঞ প্রশাসক এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, ২০২৪ সালে মণিপুরের(Manipur) রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রশাসনিক কাজের দীর্ঘ অভিজ্ঞতা তাকে এই অতিরিক্ত দায়িত্ব পালনে সহায়ক হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

লা গণেশনের(La Ganesan) মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন নাগাল্যান্ড(Nagaland) ও মণিপুরের(Manipur) মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা প্রয়াত রাজ্যপালের অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি সর্বদা মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন এবং থাকবেন। নতুন দায়িত্বপ্রাপ্ত অজয় কুমার ভল্লা(Ajay Kumar Bhalla) খুব শিগগিরই নাগাল্যান্ডের(Nagaland) দায়িত্বভার গ্রহণ করবেন বলে রাজভবন সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি দুই রাজ্যের দায়িত্ব একসঙ্গে পালন করবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole