নিউজ পোল ব্যুরো: আয়নার সামনে দাঁড়ালে হঠাৎই চোখে পড়ে কপালে সূক্ষ্ম রেখা, চোখের কোণে বা ঠোঁটের পাশে ভাঁজ। বয়স বাড়ার স্বাভাবিক ছাপ এগুলো। কিন্তু বয়সের ছাপ পড়লেই কি থমকে যেতে হবে? একেবারেই না। সামান্য যত্ন আর ঘরোয়া কিছু উপায়েই কমিয়ে আনা যায় এই বলিরেখার (Wrinkle) ছাপ। তিনটি সহজ মাস্কই আপনাকে দিতে পারে কার্যকর সমাধান
আরও পড়ুন: Face Scrub: ব্ল্যাকহেডস দূর করতে ঘরোয়া স্ক্রাব: সহজ টোটকায় পাবেন পরিষ্কার ত্বক
১. কলার মাস্ক
পাকা কলা শুধু খেতেই সুস্বাদু নয়, ত্বককেও করে তোলে টানটান ও সতেজ। একটি কলা চটকে নিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। কলায় থাকা ভিটামিন ত্বককে পুষ্টি যোগায় এবং আর্দ্র রাখে। নিয়মিত ব্যবহার বলিরেখা প্রতিরোধে সাহায্য করবে।
২. ডিমের সাদা অংশ ও অ্যালোভেরা
ত্বক টানটান করতে এটি দুর্দান্ত একটি মাস্ক। একটি ডিমের সাদা অংশ ভাল করে ফেটিয়ে তার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে আবার ফেটান। মিশ্রণটি মুখ ও গলায় লাগিয়ে প্রায় ৪০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। চাইলে এটি প্রতিদিনও ব্যবহার করা যায়। ডিমের প্রোটিন ও অ্যালোভেরার হাইড্রেটিং গুণ মিলে ত্বককে করে তোলে মসৃণ ও দৃঢ়।
৩. হলুদ, ভিটামিন ই এবং আমন্ড অয়েল
এক চা চামচ হলুদ, কয়েক ফোঁটা ভিটামিন ই তেল এবং এক টেবিল চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। চাইলে এতে সামান্য ওটমিল পাউডারও দিতে পারেন। মিশ্রণটি মুখে ঘষে ঘষে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। পরে ধুয়ে ফেলুন। এই মাস্ক শুধু বলিরেখা কমাতেই নয়, ত্বককে কোমল ও উজ্জ্বল করতেও কার্যকর।
নিয়মিত যত্নেই সমাধান
অযথা দামি ক্রিম বা কেমিক্যালি ট্রিটমেন্টের পেছনে ছুটে যাওয়ার প্রয়োজন নেই। সামান্য যত্ন ও নিয়মিত এই ঘরোয়া মাস্ক ব্যবহার করলে বয়সের ছাপকে অনেকটাই দূরে রাখা সম্ভব। তবে মনে রাখতে হবে, ফল পেতে হলে ধৈর্য ধরে নিয়মিত যত্ন নিতে হবে।
আজকের ব্যস্ত জীবনে দ্রুত সমাধান খুঁজে নেওয়ার অভ্যাসই বেশি। কিন্তু সৌন্দর্যের আসল রহস্য লুকিয়ে আছে প্রকৃতির মধ্যেই। কলা, ডিম, অ্যালোভেরা কিংবা হলুদের মতো সাধারণ উপাদানই হতে পারে বলিরেখার (Wrinkle) বিরুদ্ধে আপনার সেরা হাতিয়ার। তাই আয়নার সামনে দাঁড়িয়ে বয়সের ছাপ দেখে হতাশ হবেন না, বরং বেছে নিন প্রকৃতির সহজ সমাধান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
