নিউজ পোল ব্যুরো: বৈদিক জ্যোতিষ (Sunday Horoscope) মতে, সূর্য হল আত্মার প্রতীক। এটি একাধারে ক্ষমতা, নেতৃত্ব, পিতৃত্ব এবং আত্মবিশ্বাসের কর্তা। সূর্যের গোচর যখন নিজভবনে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করে তখন তা এক বিশিষ্ট জ্যোতিষীয় মুহূর্ত সৃষ্টি করে, যাকে বলা হয় ‘সিংহ সংক্রান্তি’। এই বছর সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে ১৭ আগস্ট, যা তিনটি নির্দিষ্ট রাশির জাতক-জাতিকাদের জীবনে এক গেম-চেঞ্জার প্রভাব ফেলতে চলেছে।
আরও পড়ুন: Saturday Horoscope Update: শনিবার কার ভাগ্য বদলাবে? রাশিফলে মিলবে জবাব!”
এমন তিনটি রাশি (Sunday Horoscope) রয়েছে যাদের উপর সূর্যের বিশেষ কৃপা থাকে, ফলে তারা জীবনের বিভিন্ন ক্ষেত্র— কর্ম, অর্থ, শিক্ষা, সম্মান সবক্ষেত্রেই অনন্য উচ্চতায় পৌঁছাতে সক্ষম হন।
মেষ রাশি — সূর্যদেবের প্রিয় পুত্রসন্তান! মেষ রাশি সূর্যের উচ্চ রাশি। তাই এই রাশিতে সূর্যের উপস্থিতি (Sunday Horoscope) জাতক-জাতিকাদের করে আত্মবিশ্বাসে ভরপুর ও নেতৃত্বগুণে অনন্য। এই রাশির জাতকরা জীবনে ঝুঁকি নিতে ভয় পান না এবং তারা সহজেই প্রতিকূলতাকে জয় করে ফেলে। কর্মক্ষেত্রে (Workplace) তাদের স্বীকৃতি ও উন্নতির যোগ প্রবল। ১৭ আগস্ট সূর্যের গোচর তাদের জন্য নতুন সুযোগ ও উজ্জ্বল ভবিষ্যতের দ্বার খুলে দেবে।
সিংহ রাশি — সূর্য যখন নিজের ঘরে আসে, তখন স্বাভাবিকভাবেই সেই ঘর সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। সিংহ রাশির জাতক-জাতিকারা এই সময়ে নেতৃত্বের আসনে বসেন। কর্মক্ষেত্রে উচ্চপদে উন্নীত হওয়া, ব্যবসায় (Business) লাভ বা সমাজে সম্মান পাওয়া সবটাই খুব স্বাভাবিক হয়ে দাঁড়ায়। এছাড়া এই সময়ে শুরু করা যেকোনও কাজ দীর্ঘমেয়াদে সাফল্য বয়ে আনতে পারে। আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা এই রাশির বড় সম্পদ।
ধনু রাশি — সৌভাগ্যের দরজা খুলবে সূর্যের আশীর্বাদে।জ্যোতিষ মতে, ধনু রাশি একটি ধর্মভিত্তিক ও উচ্চতর জ্ঞানপ্রবণ রাশি। সূর্যের প্রভাবে এই রাশির জাতকরা সরকারি ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ ফল লাভ করেন। নতুন প্রজেক্ট শুরু করা, উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রার জন্য এই সময়টি অত্যন্ত শুভ। রবিবার সূর্যদেবকে অর্ঘ্য দিলে এবং প্রাতঃকালে সূর্যনমস্কার করলে তারা আরও উপকৃত হন। ভাগ্য এখন সম্পূর্ণ তাদের পাশে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
জ্যোতিষ পরামর্শ: সূর্য সংক্রান্তির সময়ে রবিবার সূর্যদেবকে অর্ঘ্য প্রদান, গায়ত্রী মন্ত্র জপ ও কাঁচা দুধ/পানির মাধ্যমে সূর্য প্রণাম করলে এই রাশির জাতক-জাতিকারা আশাতীত ফল লাভ করতে পারেন।
