Sunday Horoscope: রাত পোহালেই চরম বিপর্যয়! বুধের বক্রীতে ধস নামছে এই ৩ রাশির জীবনে

রাশিফল

নিউজ পোল ব্যুরো: জ্যোতিষশাস্ত্র (Sunday Horoscope) মতে, গ্রহদের প্রতিটি গতি অগ্রগতি, বক্রগতি বা রাশি পরিবর্তন মানুষের ভাগ্যচক্রে সূক্ষ্ম কম্পনের সৃষ্টি করে। বিশেষত বুধ যখন বক্রী অবস্থায় প্রবেশ করে, তখন যোগাযোগ, সিদ্ধান্ত, ব্যবসা ও মানসিক স্থিরতার উপর তার সরাসরি প্রভাব পড়ে। গ্রহরাজ মন ও বুদ্ধির কর্তা বুধের এই পরিবর্তন অনেক সময়েই শুভফল আনে না। ২৩ নভেম্বর (Sunday Horoscope) সন্ধ্যায় বুধের বক্রী গতি শুরু হলে তিনটি রাশি বিশেষভাবে চাপে পড়তে পারে বলে জ্যোতিষীয় গণনায় (Sunday Horoscope) ধরা পড়েছে।

আরও পড়ুন: Saturday Astrology: শনি দেবের মার্গী গতি, ২০২৬ সালের জুন পর্যন্ত ৫ রাশির জন্য বিশেষ সুযোগ

মেষ রাশি

বুধের বক্রী অবস্থান মেষ জাতকদের জন্য সতর্কতার সংকেত। হঠাৎ আর্থিক অসুবিধা, ব্যবসায় (Business) অনভিপ্রেত ক্ষতি কিংবা পেশাগত কাজে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। আত্মসংযম হারালে তুচ্ছ বিষয়েও বড় বিবাদ বাধতে পারে। এই সময়ে কথাবার্তা ও নথিপত্রের কাজে বিশেষ সাবধানতা প্রয়োজন।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের জীবনে বুধের বিপরীতমুখী গতি আবেগের ওঠানামা বাড়িয়ে দিতে পারে। পরিবারে ভুল বোঝাবুঝি, দাম্পত্যে মতভেদ ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। ব্যবসায় অনিশ্চয়তা বা অর্থের প্রবাহে বাধা আসতে পারে। ভ্রমণ বা যাতায়াতের সময়ে বাড়তি সতর্কতা পালন করাই উত্তম।

মকর রাশি

শনের প্রভাবে চলমান মকর রাশির ক্ষেত্রে বুধের বক্রী রাশি-গমন আরও ঘন কুয়াশার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। শারীরিক অবসাদ, কাজকর্মে অগ্রগতিহীনতা, মামলা-মোকদ্দমার ঝুঁকি বা প্রয়োজনের অতিরিক্ত মানসিক চাপ দেখা দিতে পারে। নতুন উদ্যোগ শুরু না করে কিছুটা সময় অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole