Weather Update : ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা জারি

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: ঘূর্ণিঝড় ‘মন্থা’ (Cyclone Mantha)-র পরোক্ষ প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (Weather Update) আকাশ মেঘলা। কোথাও মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টি, কোথাও আবার দফায় দফায় ভারী বর্ষণ। আবহাওয়া দফতর (IMD Kolkata) জানাচ্ছে, চলতি সপ্তাহ জুড়েই এই বৃষ্টির ধারা বজায় থাকবে(Weather Update)। বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে, যার ফলেই বৃষ্টির সম্ভাবনা বেড়েছে(Weather Update)।

আরও পড়ুন : Pulwama Incident : পুলওয়ামার কৈল এয়ার ফোর্স স্টেশনে ডিউটির মাঝে অচেতন হয়ে বিএসএফ জওয়ানের মৃত্যু

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আপাতত শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস(Weather Update)। এর মধ্যে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির (Heavy Rain Alert) আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বিশেষভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া জেলায়। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে(Weather Update)।আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, এই দুর্যোগ চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এর পরে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। নভেম্বরের ২ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও এক-দু’টি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে(Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

পাশাপাশি উত্তরবঙ্গে (Weather Update) বৃহস্পতিবার থেকেই শুরু হবে ভারী বৃষ্টি। বিশেষ করে মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় (Darjeeling, Jalpaiguri, Kalimpong Weather) ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। শুক্রবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। মৌসম ভবনের (IMD Alert) পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির সময় অপ্রয়োজনে বাইরে না বেরোনোর নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ফলে বলা যায়, ‘মন্থা’-র প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি ভেজা দিন কাটাতে চলেছে রাজ্যবাসী(Weather Update)।