Mahakal Temple : দার্জিলিং মহাকাল মন্দিরে পোশাক ফতোয়া! মন্দিরে প্রবেশে নিষেধ ছোট পোশাক পরা মহিলাদের

রাজ্য

নিউজ পোল ব্যুরো: দার্জিলিংয়ের (Darjeeling) অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান মহাকাল মন্দিরে (Mahakal Temple) এবার নতুন বিতর্ক। মন্দির কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তি ঘিরেই শুরু হয়েছে জোর আলোচনা। জানা গিয়েছে, মহাকাল মন্দির পূজা কমিটির (Mahakal Temple Puja Committee) পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে ছোট পোশাক (Short Dress) বা মিনিস্কার্ট (Mini Skirt) পরে কোনও মহিলা ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন না। মন্দিরের বাইরে ইতিমধ্যেই সেই নির্দেশিকা সংবলিত বোর্ড টাঙানো হয়েছে। তাতে লেখা, “মহিলাদের ছোট পোশাক পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ (Dress Code for Women in Temple)”। এই সিদ্ধান্তে একাংশের মধ্যে যেমন অসন্তোষ দেখা দিয়েছে, তেমনি অনেকে আবার মন্দির কমিটির এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। মন্দির কর্তৃপক্ষের দাবি, পবিত্র স্থানের মর্যাদা ও শালীনতা রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পর্যটকদের (Tourists in Darjeeling) এক বড় অংশের বক্তব্য, এটি সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার (Personal Freedom) ওপর হস্তক্ষেপ। তাদের মতে, ধর্মীয় স্থানে পোশাকবিধি চাপিয়ে দেওয়া উচিত নয়।

আরও পড়ুন : Weather Update : ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা জারি

উল্লেখ্য, সারাবছর দার্জিলিংয়ে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক আসেন। শহরের ম্যাল (Darjeeling Mall) ঘুরে অনেকেই পাহাড়ি পথ ধরে পৌঁছে যান এই মহাকাল মন্দিরে(Mahakal Temple)। স্থানীয়রা যেমন নিয়মিত পুজো দিতে আসেন, তেমনই পর্যটকদের জন্যও এটি এক জনপ্রিয় ধর্মীয় আকর্ষণ (Religious Tourism in Bengal)। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তদের ভিড়ে ভরে থাকে মন্দির প্রাঙ্গণ। কিন্তু এবার সেই মন্দিরেই(Mahakal Temple) নারীদের জন্য বেঁধে দেওয়া হয়েছে কঠোর পোশাকবিধি। তবে যারা ছোট পোশাক পরে আসবেন, তাদের জন্য মন্দির কমিটি বিশেষ ব্যবস্থা রেখেছে। মন্দির চত্বরে রাখা থাকবে ‘লং ঘাগরা’ (Long Ghagra Rental System)। সেখান থেকে পোশাক ভাড়া নিয়ে পরে তবেই প্রবেশাধিকার মিলবে মন্দিরে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে (Social Media Reactions) মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ একে “শালীনতার রক্ষা” বলে প্রশংসা করছেন, আবার কেউ বলছেন “এটি ধর্মের নামে নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ”। এর আগেও ভারতের একাধিক নামী মন্দিরে (Temple Dress Code in India) এমন পোশাকবিধি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবার সেই বিতর্কের তালিকায় যুক্ত হল বাংলার দার্জিলিংয়ের মহাকাল মন্দিরও(Mahakal Temple)।