Amitabh Bachchan: অসুখ, দুর্ঘটনা, যন্ত্রণা—তবু অনড় অমিতাভ, ৮২-তেও পূর্ণোদ্যমে কাজ

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বয়সের ভার (Age) কিংবা অসুস্থতা (Illness), কোনও কিছুই যেন বলিউডের শাহেনশাহ (Bollywood Shahenshah) অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) থামিয়ে রাখতে পারেনি। আজও ৮২ বছর বয়সেও তিনি একদিকে অভিনয় (Acting), অন্যদিকে সঞ্চালনা (Hosting) – সব কিছুই সমান উদ্যমে চালিয়ে যাচ্ছেন। তাঁর লড়াই এবং জীবনযাত্রা অসংখ্য মানুষের কাছে এক অনন্য অনুপ্রেরণা (Inspiration)।

আরও পড়ুন:Manasi Sengupta: অন্নপ্রাশনে চমক, বারবার টাকা হাতে তুলে নিল মানসী সেনগুপ্তর ছেলে অধ্যায়

সম্প্রতি এক অনুষ্ঠানে অমিতাভ নিজের শারীরিক লড়াইয়ের অজানা কাহিনি প্রকাশ্যে এনেছেন। তিনি জানান, হেপাটাইটিস বি (Hepatitis B) একসময় তাঁর লিভারের প্রায় ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত করেছিল। বিষয়টি ধরা পড়ে ২০০৫ সালে এক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় (Health Checkup)। চিকিৎসকেরা অবাক হয়ে দেখেন, কার্যত মাত্র ২৫ শতাংশ সুস্থ লিভার নিয়েই আজও তিনি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তার পরামর্শ— নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত জরুরি, নইলে বিপদ ডেকে আনতে পারে। তবে এটাই তার একমাত্র যুদ্ধ নয়। ২০০০ সালে তার মেরুদণ্ডে টিউবারকুলোসিস (Tuberculosis বা TB) ধরা পড়ে। সে সময় তীব্র যন্ত্রণায় তিনি ঠিকমতো বসতেও পারতেন না। টানা এক বছরের চিকিৎসা (Treatment) ও ওষুধ সেবনের পর তিনি সুস্থ হন। কাজ চালিয়ে যেতে তাঁকে প্রতিদিন ৮-১০টি ব্যথানাশক ওষুধ খেতে হতো। তবুও তিনি হাল ছাড়েননি।

আবার ১৯৮২ সালে কুলি(Coolie Movie Shooting Accident) ছবির শুটিংয়ের সময় ঘটে গুরুতর দুর্ঘটনা। জীবন বাঁচাতে তার শরীরে ২০০ জনের রক্ত দেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে একজন দাতার রক্ত থেকেই হেপাটাইটিস বি ভাইরাস ঢুকে পড়ে শরীরে। ধীরে ধীরে সেটাই তার শরীরে ছড়িয়ে পড়ে, যার ফল আজও তাকে ভুগতে হচ্ছে। অসুস্থতার সঙ্গে এই দীর্ঘ লড়াইয়ের মাঝেই তিনি নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছেন। নিরামিষ খাবার (Vegetarian Diet) গ্রহণ, ধূমপান ও মদ্যপান (No Smoking & Drinking) সম্পূর্ণ বর্জন করেছেন। স্বাস্থ্যকর জীবনধারাই তাঁকে এতদিন শক্তি জুগিয়েছে বলে তিনি মনে করেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

কাজের দিক থেকেও তিনি সমান ব্যস্ত। শিগগিরই তাঁকে দেখা যাবে ঋভু দাশগুপ্ত পরিচালিত Section 84 ছবিতে (Upcoming Movie)। এছাড়া নাগ অশ্বিনের বহুল আলোচিত সাই-ফাই অ্যাকশন ফিল্ম Kalki 2898 AD–এর (Science Fiction Film) সিক্যুয়েলেও অশ্বত্থামার চরিত্রে ফিরবেন তিনি, যেখানে থাকছেন প্রভাস (Prabhas), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও কমল হাসান (Kamal Haasan)।শুধু তাই নয়, বিগ বি থাকছেন জনপ্রিয় হলিউড ছবি The Intern–এর (Hollywood Remake) হিন্দি সংস্করণেও। মূল ছবিতে অভিনয় করেছিলেন রবার্ট ডি নিরো (Robert De Niro) ও অ্যান হ্যাথাওয়ে (Anne Hathaway)। প্রথমে ঋষি কপুরের (Rishi Kapoor) জন্য ভেবে রাখা হয়েছিল চরিত্রটি, তবে তার মৃত্যুর পর সেই ভূমিকায় আসছেন অমিতাভ। এইভাবেই রোগ ও বাধা জয় করে, কাজ ও জীবনকে সমানভাবে সামলে আজও অমিতাভ বচ্চন বলিউডের অমর আইকন (Iconic Legend)।