Border 2: নতুন বছরের জানুয়ারিতে বলিউডে ছবির হইচই, আলোচনার কেন্দ্রে ‘বর্ডার ২’

পেজ 3

নিউজ পোল ব্যুরো: নতুন বছরের শুরুতেই বলিউডে একের পর এক বড় পর্দার চমক। ডিসেম্বরে ‘ধুরন্ধর’ ও ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর দাপটের পর জানুয়ারি মাসে দর্শকদের জন্য অপেক্ষা করছে একগুচ্ছ নতুন ছবি। তার মধ্যেই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বহু প্রতীক্ষিত দেশপ্রেমের ছবি ‘বর্ডার ২’ (Border 2)। ১৯৯৭ সালের আইকনিক ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল হিসেবে এই ছবি ঘিরে দর্শকের প্রত্যাশা তুঙ্গে। ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘বর্ডার ২’ (Border 2)। ছবিতে অভিনয় করেছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও অহান শেট্টি। দেশপ্রেম, সেনার আত্মত্যাগ আর সীমান্তে দাঁড়িয়ে থাকা অদম্য সাহসিকতার গল্প আবারও বড় পর্দায় ফিরছে নির্মাতাদের দাবি, আধুনিক প্রযুক্তি ও আবেগের মেলবন্ধনে এই ছবি আগের অধ্যায়ের থেকেও বেশি প্রভাব ফেলবে অনেকের কাছেই ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবি হিসেবেই ধরা হচ্ছে ‘বর্ডার ২’ (Border 2)।

আরও পড়ুন:Cake Recipe: বর্ষবরণে মিষ্টিমুখের দ্বৈরথ: ট্রাফল কেক আর পাকন পিঠেতে জমুক উৎসবের শেষ পাতা

তবে শুধু এই ছবিই নয়, জানুয়ারি মাসে একাধিক ভিন্ন স্বাদের ছবি মুক্তি পাচ্ছে। ৩০ জানুয়ারি মুক্তি পাবে ভৌতিক ছবি ‘হন্টেড ৩ডি: গোস্ট অফ দ্য পাস্ট’। ২০১১ সালের ‘হন্টেড’-এর সিক্যুয়েল এই ছবিতে থাকছেন মিমো চক্রবর্তী, চেতনা পাণ্ডে ও গৌরব বাজপেয়ী। হরর ঘরানার দর্শকদের জন্য এটি হতে পারে চমকপ্রদ অভিজ্ঞতা। ১৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে একসঙ্গে তিনটি ছবি। তার মধ্যে অন্যতম ‘হ্যাপি পটেল: খতরনাক জাসুস’। আমির খানের প্রযোজনায় ও বীর দাসের পরিচালনায় তৈরি এই ডার্ক স্পাই কমেডিতে থাকছেন বীর দাস নিজে এবং মোনা সিংহ।

একই দিনে আসছে কমেডি ছবি ‘রাহু কেতু’, যেখানে আবার একসঙ্গে দেখা যাবে পুলকিত সম্রাট ও বরুণ শর্মাকে। পাশাপাশি মুক্তি পাচ্ছে ‘ওয়ান টু চা চা চা’, যেখানে অভিনয় করেছেন নায়রা বন্দ্যোপাধ্যায় ও অনন্ত ভি যোশী। এছাড়াও ১৬ জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে রাহি অনিল বার্ভে পরিচালিত ‘মায়াসভা: দ্য হল অফ ইলিউশন’। ‘তুম্বাড’-এর সাফল্যের পর তাঁর নতুন কাজ ঘিরেও আগ্রহ তুঙ্গে। সব মিলিয়ে জানুয়ারি মাসে বলিউডে বৈচিত্র্যের ভাণ্ডার খুলছে। তবে দেশপ্রেমের আবেগ, তারকাবহুল কাস্ট আর পুরনো স্মৃতির টান—সব মিলিয়ে দর্শকের নজরের কেন্দ্রে যে ‘বর্ডার ২’ (Border 2), তা বলাই

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole