Akhilesh yadav: মমতার লড়াইকে কুর্নিশ অখিলেশের! নবান্ন থেকে মোদী সরকারকে রুখতে দিদির ওপরেই ভরসা সমাজবাদী পার্টির

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই গড়ে তোলার ক্ষমতা একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই (Mamata Banerjee) আছে মঙ্গলবার নবান্নে তাঁর সঙ্গে বৈঠকের পর এমনই স্পষ্ট দাবি করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তাঁর বিশ্বাস, আসন্ন বিধানসভা নির্বাচনের পর চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসবেন ‘দিদি’।

আরও পড়ুন: Delhi High Court: ডিজি নিয়োগে জট কাটেনি! রাজীব কুমারের পরবর্তী পদ ঘিরে আদালতে মুখোমুখি ইউপিএসসি–ক্যাট

নবান্নে সংক্ষিপ্ত বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব একসঙ্গে সাংবাদিকদের সামনে আসেন। মুখ্যমন্ত্রী জানান, সময়ের স্বল্পতার কারণে আলোচনাটি খুব বেশি দীর্ঘ হয়নি। এরপর বক্তব্য রাখতে গিয়ে অখিলেশ (Akhilesh Yadav) বলেন, “ইডির সামনে দিদি জয়ী হয়েছেন। এবার বিজেপির পরাজয় নিশ্চিত। সারা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র মমতাই।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপিকে (BJP) রুখতেই ইন্ডিয়া জোটের জন্ম হয়েছিল। সেই জোটে থাকা কংগ্রেস নেতৃত্ব—সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর পরিবর্তে আঞ্চলিক দলগুলিকে আরও সামনে আনার পক্ষে দীর্ঘদিন ধরেই মত দিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও বাস্তবে ইন্ডিয়া জোট তেমন সাফল্য পায়নি। অখিলেশের বক্তব্যে এ দিন পরোক্ষভাবে সেই অবস্থানই ফুটে উঠেছে। তাঁর কথায় স্পষ্ট ইঙ্গিত, সোনিয়া বা রাহুল নন ইন্ডিয়া জোটের মুখ হয়ে উঠতে পারেন একমাত্র মমতাই।

আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের প্রসঙ্গও এ দিন তোলেন অখিলেশ (Akhilesh Yadav)। পেনড্রাইভ বিতর্ক এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি এখনও অতীতের বিতর্ক ভুলতে পারেনি, আর বাংলায় ইডির পরাজয় মেনে নিতে পারছে না।

এসআইআর ইস্যুতে মমতার  দাঁড়িয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সুর চড়াপাশেন অখিলেশ। তাঁর দাবি, বাংলায় পরাজয় নিশ্চিত বুঝেই বিজেপি ভোট কাটার কৌশল হিসেবে এসআইআর ব্যবহার করছে এবং কমিশনকে নিজেদের হাতিয়ার বানিয়েছে। শেষে আবারও তিনি স্পষ্ট করেন, বিজেপির পক্ষে বাংলায় সাফল্য সম্ভব নয়, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

← Back

Thank you for your response. ✨