পশ্চিমবঙ্গের আগামী দিনের দিশা কী?—শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে টাউন হলে মহা সংলাপ

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:  শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান থেকে শুরু করে স্টার্টআপ, শিক্ষা, স্বাস্থ্য, নগরোন্নয়ন ও পর্যটন—একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে রবিবার কলকাতার ঐতিহাসিক টাউন হলে শুরু হয়েছে ‘দ্য ওয়াল টাউন হল—স্ক্রিপ্টিং টুমরোজ বেঙ্গল’।

এক মঞ্চে উপস্থিত হয়েছেন রাজ্য সরকারের মন্ত্রী, শিল্পপতি, ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষকর্তা, বিনিয়োগকারী এবং নতুন প্রজন্মের উদ্যোগপতিরা। এমএসএমই ও স্টার্টআপ নিয়ে পৃথক আলোচনা ছাড়াও মন্ত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বাংলার শিল্প ও অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে।

আরও দেখুন:-ভোটার তালিকায় কী গরমিল? এসআইআরের নোটিসে তাবড় নেতা-মন্ত্রী

অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় নতুন শিল্পবান্ধব পরিবেশ তৈরি করতে শিল্পপতি ও সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান। তাঁর দাবি, সরকার ‘যুদ্ধকালীন তৎপরতায়’ কাজ করছে এবং শিল্পায়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পূর্বতন সরকারের আমলে শিল্পনীতি, ল্যান্ড ব্যাঙ্ক, জমি নীতি এবং ব্যবসার পরিবেশ নিয়ে ঘাটতি ছিল বলেও অভিযোগ করেন মন্ত্রী। নিজেকে ‘স্টার্টআপ শিল্পমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকারকে একেবারে নতুন করে শিল্পায়নের ভিত তৈরি করতে হচ্ছে।

তাপস রায়ের বক্তব্য, বাংলার ভবিষ্যৎ গড়তে সরকার, শিল্পমহল এবং উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।