নিউজ পোল ব্যুরো: গো-মাংস খাওয়া নিষিদ্ধ (Goa Beef Ban) হবে কি না এই প্রশ্নে যখন একের পর এক বিজেপি (BJP) শাসিত রাজ্যে নানা ধরনের বিধিনিষেধ আরোপ হচ্ছে, তখন ব্যতিক্রমী অবস্থান নিল দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন রাজ্য গোয়া। সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে গোয়ার পর্যটনমন্ত্রী রোহন খাউন্তে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, গোয়ায় গো-মাংস নিষিদ্ধ (Goa Beef Ban) করার কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের। তিনি গোয়ার ঐতিহ্য, বহুত্ববাদ, এবং অতিথিপরায়ণতাকে সামনে রেখে জানালেন, “আপকো জো খানা হ্যায়, খাও, মজা করো।” অর্থাৎ পর্যটকের স্বাধীনতাই এখানে মুখ্য।
আরও পড়ুন: Air India: আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি! নিরাপত্তা ঘিরে উঠছে প্রশ্ন, কী বলছে কেন্দ্র?
গোয়া সরকারের এই অবস্থান নিঃসন্দেহে উল্লেখযোগ্য, বিশেষত যখন দেশের একাধিক বিজেপি-শাসিত রাজ্যে গরু সংক্রান্ত কঠোর আইন চালু হয়েছে। কিছু কিছু রাজ্যে তো শুধু গরু কাটা (Goa Beef Ban) নয়, এমনকি গরুর মাংস পরিবেশন বা বহন করাও অপরাধ হিসেবে ধরা হচ্ছে। এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে গোয়ার এই উদার এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি এক নতুন বার্তা দিচ্ছে।
রোহন খাউন্তে বলেন, গোয়া একটি বৈচিত্র্যময় সংস্কৃতির আবাসভূমি, যেখানে হিন্দু, খ্রিস্টান, মুসলিম সবাই একসঙ্গে উৎসব পালন করেন, একে অপরের বাড়িতে যান, এবং পরস্পরের রান্না উপভোগ করেন। তিনি বলেন, “আমরা প্রতিটি সম্প্রদায়ের ভাবাবেগকে সম্মান করি। কোনও একপাক্ষিক বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।”
তিনি আরও জানান, রাজ্য সরকার গোয়াকে একটি আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরার পরিকল্পনা করছে, ‘দক্ষিণ কা কাশী’ হিসেবে ব্র্যান্ডিং করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সেটি কখনোই খাবার বা সংস্কৃতির উপর কোনও বিধিনিষেধের ভিত্তিতে হবে না। বরং বিকল্প দিয়ে মানুষকে আকৃষ্ট করা হবে।গোয়ার পর্যটনের মূল মন্ত্রই হলো, অতিথিই ঈশ্বর। পর্যটক যেন নিজের মত করে ঘুরে বেড়াতে পারেন, নিজের পছন্দের খাবার খেতে পারেন—এই স্বাধীনতাই গোয়ার সবচেয়ে বড় আকর্ষণ। খাউন্তের কথায়, “স্মৃতি তৈরি করাই আসল লক্ষ্য, বিধিনিষেধ নয়।”
এই বক্তব্য স্পষ্ট করে দেয়, ধর্মীয় আবেগের দোহাই দিয়ে রাজ্যের গুণগত পরিকাঠামো ও পর্যটনশিল্পের উপর কোনও রকম বোঝা চাপাতে রাজি নয় গোয়া। যে যার মতো খাবে, ঘুরবে, উপভোগ করবে এটাই হোক আধুনিক ভারতের পর্যটন দর্শন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
