নিউজ পোল ব্যুরোঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় এখনও অপারেশন সিঁদুরের কথা। দেশের বিভন্ন প্রান্ত থেকে জনসভা করে পাকিস্তানকে মনে করিয়ে দিচ্ছেন ভারতের উপর আক্রমণ করলে তার ফল কতটা মারাত্মক হতে পারে। শনিবার ভোপাল থেকে প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ভারতের “নারীশক্তি”-কে (Nari Shakti) চ্যালেঞ্জ করে নিজেদের ধ্বংস ডেকে এনেছে। তিনি পহেলগাঁমে হামলার কথা উল্লেখ করেন যেখানে মহিলারা তাদের স্বামীদের হত্যার দৃশ্য দেখছিলেন।
ভোপাল থেকে প্রধানমন্ত্রী আরও বলেন যে ‘সিন্দুর’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল অভিযান।” নমো বলেছেন, “পহেলগাঁও-তে জঙ্গিরা কেবল রক্তপাত করেনি তারা আমাদের সংস্কৃতিতে আক্রমণ করেছে। তারা আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করেছে। সন্ত্রাসবাদীরা ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ করেছে এবং এই চ্যালেঞ্জ সন্ত্রাসীদের এবং তাদের পৃষ্ঠপোষকদের জন্য ধ্বংসে পরিণত হয়েছে।” রাণী অহল্যাবাই হোলকারের ৩০০ তম জন্মবার্ষিকীতে ভোপালে ‘মহিলা সশক্তিকরণ মহা সম্মেলনে’ অংশ নেওয়ার সময় প্রধানমন্ত্রী এই মন্তব্যই করেছেন। নমোর কথায়, “অপারেশন সিঁদুর দৃঢ় ভাবে এবং স্পষ্টভাবে ঘোষণা করেছে যে সন্ত্রাসবাদের মাধ্যমে ছায়া যুদ্ধ আর সহ্য করা হবে না। এখন, আমরা তাদের বাড়ির ভিতরেও আক্রমণ করব। যারা সন্ত্রাসবাদীদের সাহায্য করবে তাদের এর জন্য চরম মূল্য দিতে হবে।”
আরও পড়ুনঃ Amit Shah: শনিবার রাতেই ২ দিনের বাংলা সফরে আসছেন অমিত শাহ, দেবেন কোন বার্তা?
প্রসঙ্গত, ২২শে এপ্রিল ২৬ জন পুরুষ ছিলেন ছিলেন তাঁদের মধ্যে একজন বাদ দিয়ে বাকি সকলের ধর্ম জেনে জঙ্গিরা খুন করে। মেয়েদের মাথার সিঁদুর দেখে চালানো হয় হত্যালীলা। পাক ভিত্তিক লস্কর জঙ্গিরা বৈসরন তৃণভূমিতে হত্যালীলা চালায় এবং তাঁদের স্ত্রীদের বলা হয় প্রধানমন্ত্রী মোদীকে গিয়ে বলার কথা। প্রতিশোধ হিসেবে ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করে। এই নামটি আক্রমণে নিহত মহিলাদের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছিল। অভিযানের সময়ে ভারত কেবল পাকিস্তানের গভীরে গুরুত্বপূর্ণ জঙ্গি শিবির ধ্বংস করেনি, বরং যুদ্ধবিরতি চুক্তিতে প্রবেশের আগে সামরিক ঘাঁটিগুলিকেও লক্ষ্য হামলা চালিয়েছিল। সেই কথা স্বীকারও করে নিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে বারে বারে প্রধানমন্ত্রী এই কথাই উল্লেখ করেছেন যে, ভারতের “নারীশক্তি”-কে (Nari Shakti) চ্যালেঞ্জ করাই ছিল সন্ত্রাসবাদীদের সবথেকে বড় ভুল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
