Janmashtami 2025: ভুল সময় পুজো করছেন না তো? এই মুহূর্তেই দেখে নিন জন্মাষ্টমীর সঠিক তিথি!

oftbeat দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: যার জন্মে ধরণীর ভার লাঘব হয়েছিল, সেই মাধবের আবির্ভাব দিবস যেন শুধুই উৎসব নয়, এক ঐশ্বরিক অনুরণন। তবে জন্মাষ্টমীর তিথি (Janmashtami 2025), পুজোর সঠিক সময় এবং উপবাস পারণ কখন করবেন, তা জানা দরকার একেবারে নির্ভুলভাবে। কারণ, তিথি অনুযায়ী একটু হেরফেরেই বদলে যেতে পারে পুণ্যলাভের লগ্ন। চলুন জেনে নিই পঞ্জিকা অনুসারে কতক্ষণ থাকবে জন্মাষ্টমীর পূজা ও ব্রত পালন।

আরও পড়ুন: Rupa Ganguly: মায়ের হাতের সেলাইয়ে গড়া স্বপ্ন, স্বাধীনতা দিবসে মাতৃহারা রূপা গঙ্গোপাধ্যায়

জন্মাষ্টমী তিথি (Janmashtami 2025) কবে থেকে কবে?
দুটি প্রধান পঞ্জিকা—বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস অনুযায়ী, জন্মাষ্টমীর সময়সীমায় কিছুটা পার্থক্য রয়েছে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী:
অষ্টমী তিথি শুরু: ১৫ আগস্ট, শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে
তিথি শেষ: ১৬ আগস্ট, শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে
পুজোর মূল সময় ধরা হয়েছে ১৬ আগস্ট রাত, কারণ শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী:
অষ্টমী তিথি শুরু: ১৫ আগস্ট, শুক্রবার রাত ১টা ১৬ মিনিটে
তিথি শেষ: ৬ আগস্ট, শনিবার রাত ১০টা ৪৮ মিনিটে
এখানেও পুজো ও উপবাস রাখা হবে ১৬ আগস্টেই।

জন্মাষ্টমী পুজোর (Janmashtami 2025) শ্রেষ্ঠ মুহূর্ত
পুজোর জন্য সবচেয়ে শুভ লগ্ন:
১৬ আগস্ট, রাত ১২:০৪ থেকে ১২:৪৭ – এই ৪৩ মিনিটই শ্রীকৃষ্ণ জন্মাবতার পুজোর ‘স্বর্ণ সময়’। এই সময়েই করুন পুজো, অভিষেক, নামজপ ও আরতি।

উপবাস ও পারণ কখন করবেন?
উপবাসকারীদের জন্য নিয়ম বলছে—
মধ্যরাতের পুজোর পর অথবা পরদিন অর্থাৎ ১৭ আগস্ট সকালে পারণ করা শ্রেয়। পুজোর পর ফলাহার বা জলপান করে উপবাস ভঙ্গ করা যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole