নিউজ পোল ব্যুরো: বাংলার বক্সঅফিস জুড়ে এখন ‘ধূমকেতু'(Dhumketu) র ঝড়। বাংলা সিনেমাপ্রেমীদের জন্য ২০২৫ সালের স্বাধীনতা দিবস যেন হয়ে উঠল এক বিশেষ উৎসব। কারণ এক দশক পরে আবার বড়পর্দায় একসঙ্গে ফিরলেন টলিউডের প্রাক্তন পাওয়ার কাপল দেব(Dev) ও শুভশ্রী(Subhashree Ganguly)। তাঁদের বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু (Dhumketu) মুক্তি পেয়েছে ১৪ অগস্টে, আর মুক্তির পর থেকেই যেন বাঙালির সিনেপ্রেমে নস্টালজিয়ার ঢেউ উঠেছে।
আরও পড়ুন:Tollywood: স্বাধীনতার এক নতুন সংজ্ঞা নিয়ে হাজির ‘বেলা’, প্রকাশ্যে ট্রেলার
দেব(Dev) শুভশ্রী(Subhashree Ganguly) জুটি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও একসময় ছিল আলোচনার মূল টপিক। একসঙ্গে একাধিক হিট ছবি উপহার দেওয়ার পর ব্যক্তিগত জীবনে পথ আলাদা হয়ে যায় তাঁদের। কিন্তু ভক্তরা কখনো আশা ছাড়েননি, কবে আবার এই জুটিকে বড়পর্দায় দেখা যাবে? ধূমকেতু (Dhumketu) সেই অপেক্ষার ফল। ছবিটি বহু বছর আগেই শুটিং শেষ করলেও নানা জটিলতার কারণে মুক্তি পায়নি। অবশেষে নির্মাতারা সমস্ত বাধা কাটিয়ে ছবিটি দর্শকের সামনে আনতে সক্ষম হয়েছেন।
প্রথম দিনেই রীতিমতো বাজিমাত করেছিল ‘ধূমকেতু'(Dhumketu)। কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল বাংলা সিনেমার বক্স অফিসে(Box office)। শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly) এবং দেব(Dev) দু’জনেই একটি ছবি শেয়ার করে সকলকে জানিয়েছেন, প্রথম দিনেই ২.১০ কোটি টাকা আয় করেছে ধূমকেতু(Dhumketu)। আর এবার নির্মাতাদের পক্ষ থেকে সামনে আনা হল দ্বিতীয় দিনের আয়। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় দিন অর্থাৎ ১৫ অগস্ট মানে ছুটির দিনে ছবিটি প্রায় ৩.০২ কোটি টাকা আয় করেছে।
দেব শুভশ্রীর পুরনো দিনের রোমান্স, অ্যাকশন আর নাটকীয়তার মিশেলে ভক্তরা পাচ্ছেন সেই আগের টলিউডের স্বাদ। সোশ্যাল মিডিয়ায়(Social Media) এখন ভাসছে #Deshu এবং #Dhumketu হ্যাশট্যাগ। দর্শকরা ছবি দেখে পোস্ট দিচ্ছেন “মনে হচ্ছে কলেজে ফিরে গেছি”, “পুরনো জাদু আবার ফিরে এল”।
১৪ অগস্ট মুক্তির পরদিনই ছিল ১৫ অগস্ট জাতীয় ছুটি। ফলে পরিবার-বন্ধুদের সঙ্গে হলে আসা মানুষের সংখ্যা বেড়েছে কয়েকগুণ। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, শুধু ১৫ অগস্ট নয় সামনে রয়েছে শনি ও রবিবারের ছুটি, যা প্রথম সপ্তাহের কালেকশনকে আরও উঁচুতে নিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
‘ধূমকেতু’র সাফল্য শুধু দেব শুভশ্রী ভক্তদের জন্য নয়, পুরো ইন্ডাস্ট্রির জন্যই এক বড়ো প্রাপ্তি। প্রমাণ মিলল, সঠিক গল্প, তারকা জুটি আর দর্শকের আবেগ এই ত্রয়ী একসঙ্গে হলে বক্স অফিসে এখনো ম্যাজিক তৈরি করা সম্ভব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
