নিউজ পোল ব্যুরো: আলাস্কায় (Alaska) ট্রাম্প ও পুতিনের(Trump-Putin) দীর্ঘ প্রতীক্ষিত বৈঠক নিস্ফলা গেল। ১৫ ই আগস্টের যে বৈঠকের দিকে ভারতের সঙ্গে সঙ্গে সারা বিশ্ব তাকিয়ে ছিল তার ফল যথেষ্ট হতাশাজনক হয়েছে। প্রায় ঘণ্টা তিনেকের আলোচনার শেষে ইউক্রেন যুদ্ধ থামার কোন সমাধান সূত্র পাওয়া যায়নি।
ডিপ্লোম্যাসি বোধ হয় একই বলে। প্রায় নিস্ফল হওয়া একটা দীর্ঘ প্রতীক্ষিত বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে দুজনেই দুজনের তারিফ করলেন কিন্তু আলাস্কা মিটিং-র দিকে – যে ইউক্রেন যুদ্ধ থামানর জন্য সাড়া বিশ্বের সঙ্গে ভারতও তাকিয়ে ছিল তা হতাশাই এনেছে। তবে ট্রাম্প ও পুতিন (Trump-Putin) এই মিটিংকে “ফলপ্রসূ” এবং “সৃজনশীল” হিসেবে ব্যাখ্যা করেছেন। অথচ ইউক্রেন যুদ্ধ থামার ব্যাপারে কোন সুস্পষ্ট দিন পাওয়া গেল না। বরং বিষয়টিকে ট্রাম্প অনেকটাই ছেড়ে রেখেছেন পুতিনের ওপরেই।
ট্রাম্প বলেন, “great progress” হয়েছে, যদিও তিনি স্বীকার করেন, “There’s no deal until there’s a deal”—অর্থাৎ চুক্তি না হলে চুক্তি নেই । পুতিনও (Putin)বৈঠককে গঠনমূলক (constructive) বলে বর্ণনা করে বলেছেন এবং উল্লেখ করেছেন। শেষে যুদ্ধ বন্ধের জন্য কিছু বিষয় পরিস্কার হওয়া দরকার বলে দায় সেরেছেন।
আরও পড়ুন: RG Kar Case: অভয়া মূর্তির খরচ নিয়ে বিতর্কে জুনিয়র ডাক্তার ফ্রন্ট, ব্যাখ্যা চাইল তৃণমূল
ট্রাম্প জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelensky) এবং ন্যাটো নেতাদের সঙ্গে আলোচনা করবেন। তিনি আরো জানিয়েছেন, মস্কো-ভিত্তিক দ্বিতীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে । কেননা বৈঠক শেষে ট্রাম্প (Donald Trump) সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন ব্রিফ দিচ্ছেন তখন মাঝপথেই পুতিন বলে ওঠেন মস্কোতে হবে। আর সে কথা শুনে ট্রাম্প হেসেছেন।
১০ অন ১০ পাওয়া এবং একে অন্যে পিঠ চাপড়ানির বাইরে দুপক্ষের শক্তির প্রশংসা ভিন্ন কিছুই হল না। যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বিশ্ব তাকিয়ে ছিল তার আশায় ঘি যেমন পরেনি। বরফও দেওয়া হয়নি ক্ষতের ব্যথার উপশম ঘটাতে। ট্রাম্প এখন যেন শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে বেড়াচ্ছেন। একমাত্র ভারতের ব্যাপারে নরম মনোভাবের প্রকাশ ঘটেছে এবং রাশিয়ার(russia) তেল আমদানির ক্ষেত্রে আমেরিকার (America)ভবিষ্যতে কাঁটা লাগাবেন না। তবে ইউক্রেন (Ukraine)এবং পশ্চিমা নেতারা এই বৈঠকের কাঙ্ক্ষিত ফলাফল না হওয়াকে মস্কোর জন্য বিজয় হিসেবে দেখছেন, এবং ইউক্রেনে সংঘাত অব্যাহত আছে—নিখুঁত শান্তির কোনো দিক নির্দেশ দেখা যায়নি ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
