নিউজ পোল ব্যুরো: রাকেশ শর্মার ৪১ বছর পর ভারতীয় হিসেবে মহাকাশ জয় করে পৃথিবীতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) ও তাঁর সঙ্গীরা। ১৮ দিন মহাকাশে কাটিয়ে ছুঁলেন পৃথিবীর মাটি। প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ করে ড্রাগন ক্যাপসুল।

এই মিশনের সবচেয়ে চ্যালেঞ্জিং পর্যায় ছিল “বায়ুমণ্ডলীয় পুনঃপ্রবেশ”। ড্রাগন ক্যাপসুলটি ঘণ্টায় প্রায় ২৭,০০০ কিমি গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়, প্রবল ঘর্ষণে ক্যাপসুলের তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রায় ১,৬০০°C। এই সময়েই ক্যাপসুলের চারপাশে তৈরি হবে আয়নাইজড প্লাজমার একটি স্তর, যার ফলে পৃথিবীর সঙ্গে যোগাযোগ কিছু সময়ের জন্য সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। যাকে বলা হয় ‘কমিউনিকেশন ব্ল্যাকআউট’। এই সমস্ত ধাপ পার করেই পৃথিবীতে নামলেন শুভাংশুরা। তাঁদের সুরক্ষায় মোতায়েন করা ছিল বোট। ধীরে ধীরে তাঁদের বের করে আনা হবে।
আরও পড়ুন : India US Trade: নিরামিষ না হলে চলবে না! ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির পথে ‘দুধ’-জটে বিপত্তি
ISS-এ অবস্থানকালে শুক্লা (Shubhanshu Shukla) সম্পন্ন করেছেন ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা, যার মধ্যে অন্যতম ছিল মাইক্রোগ্রাভিটিতে উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত “Sprouts Project”। এটি শুধু ভবিষ্যতের মহাকাশ অভিযানের (space expedition) পথ দেখাবে না বরং পৃথিবীর কৃষিতেও নতুন দিগন্ত খুলে দিতে পারে। ভারতের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত যেখানে বিজ্ঞান, সাহস, ও প্রযুক্তি একসঙ্গে ইতিহাস রচনা করছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
