Mamata Banerjee: গঙ্গাবিহার ঘিরে মোদীকে কটাক্ষ মমতার, ‘দিল্লির যমুনায় গিয়ে আগে ডুব দিন, তারপর আসবেন আমাদের গঙ্গায় ফটো তুলতে ‘

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বঙ্গ সফরে এসে শুক্রবার সকালে গঙ্গায় নৌকাবিহার করেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেই মুহূর্তের ছবি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি, যা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। হাওড়ার জনসভা থেকে এই গঙ্গাবিহার প্রসঙ্গে তীব্র কটাক্ষ ছুড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি দিল্লির যমুনা দূষণের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন (Mamata Banerjee), বাংলার গঙ্গা অনেক পরিষ্কার, তাই এখানে নৌকাবিহার করা সহজ। কিন্তু দিল্লির যমুনা এতটাই দূষিত যে সেখানে একই অভিজ্ঞতা পাওয়া সম্ভব নয়। তার কথায়, ‘বাংলার গঙ্গায় নৌকাবিহার করে হাওয়া খাওয়া সহজ, কিন্তু দিল্লির যমুনায় গিয়ে একবার ডুব দিয়ে দেখুন, বাস্তবটা বুঝতে পারবেন।’

আরও পড়ুন: Raghav Chadha : আপে ভাঙন,বিজেপিতে রাঘব চাড্ডা! একসঙ্গে দলবদল ৭ সাংসদের, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) অভিযোগ, এই গঙ্গাবিহার আসলে ভোটের সময় রাজনৈতিক প্রচারের অংশ। তিনি একে ‘ফটো-অপ’ বলেও কটাক্ষ করেন। একইসঙ্গে জানান, তিনি নিজেও বিভিন্ন সময়ে চন্দননগর বা গঙ্গাসাগরে গঙ্গাবিহার করেন, তবে তা কখনও রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে নয়। অন্যদিকে, দিল্লিতে দূষণ, বিশেষ করে যমুনা নদীর দূষণ, দীর্ঘদিন ধরেই বড় ইস্যু। শীতকাল এলেই দূষণের মাত্রা ভয়াবহ আকার নেয় এবং যমুনার জল ফেনায় ভরে যাওয়ার ঘটনাও একাধিকবার সামনে এসেছে। এই পরিস্থিতিকে সামনে রেখেই মোদীকে আক্রমণের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

রাজনৈতিক মহলের মতে, বঙ্গ ভোটের আবহে মোদীর এই গঙ্গাবিহার নিছক প্রতীকী নয়, বরং এর পিছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক বার্তা। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে বারাণসী ও কলকাতার মধ্যে সংযোগ জোরদার করতে করিডর তৈরির ঘোষণাও হয়েছে, যা এই সফরের তাৎপর্য আরও বাড়িয়েছে। গঙ্গাবিহারকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরে স্পষ্ট নদী, দূষণ ও উন্নয়ন সবকিছুই এখন ভোটের অঙ্কে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।