Mustafizur Rahaman : মুস্তাফিজুরকে ছাড়ার নির্দেশ মেনে নিল কেকেআর

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আইপিএল ২০২৬-এর আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) কেকেআর-কে তাদের নতুন কেনা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটিন টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাকে দলে নেওয়ার পর থেকেই ভারতে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা বিতর্কের সৃষ্টি হয়। ভারত ও বাংলাদেশের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন মহলে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলানো নিয়ে আপত্তি ওঠে।

বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া জানিয়েছেন, “সাম্প্রতিক পরিস্থিতি” বিবেচনা করে বোর্ড কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে এই সিদ্ধান্ত নিতে বলেছে। শনিবার কেকেআর একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, তারা বিসিসিআই-এর নির্দেশ পালন করেছে এবং মুস্তাফিজুরকে ছেড়ে দিয়েছে। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার কারণে কেকেআর এখন তার পরিবর্তে অন্য কোনো বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে। বিসিসিআই জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিটি নিয়ম অনুযায়ী রিপ্লেসমেন্ট প্লেয়ারের জন্য আবেদন করতে পারবে। কেকেআর বর্তমানে তাদের বিদেশি পেসারের শূন্যস্থান পূরণে নতুন বিকল্প খুঁজছে। তাই মুস্তাফিজুরকে দলে নিয়েছিল।

আরও পড়ুন:Sjoerd Marijne appointed as coach: ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচের পদে ফিরলেন সোয়ের্দ মারিনে

দেবজিত সাইকিয়া এএনআইকে বলেন, “সর্বত্র চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দলে থাকা বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, কেকেআর যদি তার পরিবর্তে অন্য কোনও খেলোয়াড় নিতে চায়, সে ক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দেবে”। বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া এবং আলোচনার পরেই এই রিলিজ কার্যকর করা হয়েছে। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল নিয়ম অনুযায়ী একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে এবং বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।’ কেকেআর তাদের বিবৃতিতেই জানিয়েছে, খুব শীঘ্রই তাদের নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করবে তারা।

বিগত কয়েকদিন ধরে কেকেআর এবং দলের অন্যতম মালিক শাহরুখ খান এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের পক্ষ থেকে তাদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। অনেকেই বর্তমান জাতীয়তাবাদী অনুভূতির কথা উল্লেখ করে একজন বাংলাদেশি খেলোয়াড়কে দলে নিয়েছেন।