নিউজ পোল ব্যুরো: ব্যাটে বলে দুরন্ত মার্কো জানসেন (Marco Jansen)। ভারতকে একাই বিপাকে ফেলে দিলেন। ব্যাট হাতে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও বল হাতে জ্বলে উঠলেন মার্কো জানসেন। ভারতের ব্যাটিং অর্ডার রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ৪৮ রান খরচায় ৬ উইকেট নেন। সেই সঙ্গে দ্যুতি ছড়ালেন সাইমন হার্মার (Sumon Harmer)।
আরও পড়ুন:SIR: নবদম্পতির সুখের দিনে এসআইআরের চাপ! ডোমকলের BLO-র ব্যতিক্রমী দৃশ্য
প্রোটিয়া বোলারদের তোপে ভারতকে ফলো-অন করানোর সুযোগ পেলেও, সেই পথে গেল না দক্ষিণ আফ্রিকা (South Africa)। আবারও ব্যাটিংয়ে নেমে ভারতের সামনে রানের পাহাড় গড়ছে সফরকারীরা।গুয়াহাটি টেস্টের প্রথম ইনিংসে ৪৮৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ২০১ রানে অলআউট হয়েছে ভারত। তৃতীয় দিন শেষে ৩১৪ রানের লিডে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ এখন প্রোটিয়াদের হাতে।

তৃতীয় দিনের শেষ সময়ে ৮ ওভার ব্যাট করে উইকেট না হারিয়ে ২৬ তুলেছে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন ১৩ রান এবং এইডেন মারক্রাম ১২ রানে অপরাজিত রয়েছেন। এর আগে সোমবার দিনের শুরুতে যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল চেষ্টা করেছিলেন ইনিংস বড় করতে। প্রথম উইকেটে তারা ৬৫ রান যোগ করেন ১২৯ বল খেলে। তবে ২২তম ওভারে কেশভ মহারাজ প্রথম আঘাত হানেন, রাহুত ৬৩ বলে ২২ রানে স্লিপে আউট হন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
৩৩তম ওভারে জয়সওয়াল ৫৮ রানে সিমন হারমারের শিকার হন। পরপর দুই ওভারে দুই উইকেট হারায় ভারত। যশস্বী আউট হন ৩৩তম ওভারে। তারপর ৩৫ তম ওভারে নিজের উইকেট ছুড়ে দেন গুয়াহাটি টেস্টে সুযোগ পাওয়া সাই সুদর্শন। নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল তরুণ ব্যাটারের সামনে। কিন্তু অযথা আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে সহজ ক্যাচ দেন। সুদর্শনের সংগ্রহ মাত্র ১৫ রান। ঠিক ৬ বল পরে একই ভুল করেন আরেক তরুণ তুর্কি ধ্রুব জুরেলও। শর্ট বলে মিসটাইম ক্যাচ দিয়ে আউট হন তিনি, খাতা না খুলেই। অষ্টম উইকেটে ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব ২০৮ বলে ৭২ রানের দারুণ একটি জুটি গড়েন। ১৯৪ ও ১৯৫ রানে পর পর তারা আউট হলে ৯ উইকেট হারায় ভারত (India)।

শেষ দিকে সিরাজ ২ রানে অপরাজিত থাকলেও ৫ রান করে বুমরাহ আউট হলে ২০১ রানে অলআউট হয় ভারত।দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন মার্কো ইয়ানসেন। এ ছাড়া এইডেন মারক্রাম তিনটি ও এক উইকেট নেন কেশব মহরাজ।
