BjP Govt allowance: রাজ্যবাসীর জন্য বড় সুখবর! এবার দ্বিগুণ হচ্ছে একাধিক জনকল্যাণমূলক ভাতা

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছেন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ দ্বিগুণ (BjP Govt allowance) করা হবে। এতদিন এই প্রকল্পগুলির আওতায় প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হত। এবার থেকে উপভোক্তারা মাসে ২,০০০ টাকা করে পাবেন বলে জানা গেছে।

সরকারি সূত্রের খবর, আগামী জুন মাস থেকেই বর্ধিত হারে ভাতা (BjP Govt allowance) দেওয়া শুরু হতে পারে। নির্বাচনী প্রচারের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, সামাজিক সুরক্ষার আওতায় থাকা প্রবীণ নাগরিক, স্বামীহারা মহিলা এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক সহায়তা বাড়ানো হবে। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার।

আরও পড়ুন: Tutu Bose: মোহনবাগানে মহীরুহের পতন! প্রয়াত টুটু বসু, শোকের ছায়া ময়দানে

এর আগে রাজ্য সরকার পরিচালিত বিভিন্ন ভাতাভোগী (BjP Govt allowance) প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। অনেকের মতে, বর্তমান বাজারদরে ১,০০০ টাকা দিয়ে দৈনন্দিন খরচ সামলানো কঠিন। সেই কারণেই ভাতা বাড়ানোর সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষাধিক উপভোক্তা সরাসরি উপকৃত হবেন। বিশেষত যাঁরা নিয়মিত আয়ের উৎস ছাড়াই এই সহায়তার ওপর নির্ভর করেন, তাঁদের জন্য এই অতিরিক্ত অর্থ বড় স্বস্তি এনে দিতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole