Narendra Modi: রান্নার গ্যাস নেই বাংলার ঘরে, মোদির মুখে কুলুপ! সিলিন্ডার ভরা বিজেপি ক্যাম্পে

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সামনে বিধানসভা নির্বাচন, সেই প্রেক্ষাপটে আজ, শনিবার ব্রিগেডে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভায় তিনি বাংলা নিয়ে নানা কথা বলেছেন, পাশাপাশি ভোট ও নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। তবে বাংলার মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় সমস্যা, রান্নার গ্যাসের অভাব, সভায় একবারও উল্লেখ করা হয়নি। বরং, কেন্দ্রীয় সরকারের দাম বৃদ্ধি এবং ঘাটতির কারণে সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাসের জন্য হাহাকার করছে। শহর থেকে গ্রাম, প্রতিটি হেঁশেলে প্রভাব পড়েছে। হোটেল, রেস্তোরাঁও বাধ্য হয়ে বন্ধ হতে বসেছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: অম্রুত প্রকল্পে ঘরে ঘরে পরিশ্রুত জল, ডায়মন্ড হারবারে বড় উদ্যোগ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেল্পলাইন নম্বর চালু করেছেন এবং কালোবাজারি ঠেকাতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন। রাজ্যের প্রশাসনিক প্রধান সোমবার এই আকালের সমস্যা নিয়ে মহামিছিলের ঘোষণা দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদি গ্যাসের সমস্যার কোনও উল্লেখ না করে, দেখা গেছে বিজেপি কর্মী-সমর্থকরা ফুর্তি করতে দেদার গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন। এই ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, বিজেপি ক্যাম্প অফিসের সামনে গ্যাস সিলিন্ডার ভর্তি যানবাহন দীর্ঘ সারি তৈরি করেছে। এই দৃশ্য সাধারণ মানুষের কষ্টের সঙ্গে সম্পূর্ণ বিপরীত প্রতিফলন করছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

তৃণমূল কংগ্রেস এক্স পোস্টে অভিযোগ করেছে, “সাধারণ মানুষ যখন দীর্ঘ লাইন, অনিশ্চয়তা ও ক্রমবর্ধমান দুর্ভোগ সহ্য করছেন, তখন বিজেপি নেতারা এবং কর্মীরা সুবিধা ভোগ করছেন। জনগণের কাছে অভাব ও কষ্ট, বিজেপির কাছে আরাম ও সিলিন্ডার।” এই ঘটনায় জনসাধারণের মধ্যে নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে। বাংলার মানুষ ঘরের হেঁশেলের কষ্ট এবং রাজনীতির এই বৈপরীত্য খুব কাছ থেকে দেখছে, যা নির্বাচনী প্রেক্ষাপটে বড় প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।