নিউজ পোল ব্যুরো: ২২ এপ্রিল পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। হাতে-ভাতে দুই মেরেছে ভারত। বৈসরণ উপত্যকায় ধর্ম জেনে পর্যটকদের হত্যা করার পরেই তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে পাকিস্তানের জন্য ভারত নিজেদের আকাশসীমা (Airspace Ban) ব্যবহার বন্ধ করে দেয়। পাকিস্তানও একই পদক্ষেপ নেয়। তবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করায় লাভের বদলে ক্ষতিই হয়েছে পাকিস্তানে। সরকারি তথ্য অনুসারে, ভারতীয় বিমান (Indian Flights) সংস্থাগুলির জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ায় দুই মাসেরও বেশি সময়ে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষের ৪.১ বিলিয়ন ক্ষতি হয়েছে।
২২ এপ্রিল কাশ্মীরে পহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারত একে অপরের বিমান সংস্থাগুলির জন্য তাদের নিজ নিজ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সেই নিষেধাজ্ঞা এখনও জারি রয়েছে। ২২ এপ্রিলের জবাবে ৭ মে ভারত অপারেশন সিঁদুর শুরু করে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করে দেয়। চার দিনের সংঘর্ষের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। পাকিস্তানের প্রথম সারির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাক প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জাতীয় পরিষদে জানিয়েছে যে, ভারতীয় নথিভুক্ত বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার ফলে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (PAA) ১,২৪০ কোটি টাকার (৪.১ বিলিয়ন) ক্ষতি হয়েছে। পাক প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে, ২৪ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানের অতিরিক্ত রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে।
আরও পড়ুন: Nuclear Attack: “ওরা আসলে…” আসিম মুনিরের পারমাণবিক হুমকির যোগ্য জবাব দিল ভারত
এতে আরও বলা হয়েছে যে পরিমাণগুলি “সামগ্রিক আর্থিক ক্ষতি নয়, রাজস্ব ঘাটতি” প্রতিফলিত করে এবং উল্লেখ করেছে যে ওভারফ্লাইট এবং অ্যারোনটিক্যাল চার্জ অপরিবর্তিত রয়েছে। এই নিষেধাজ্ঞার (Airspace Ban) কারণে, প্রতিদিন ১০০-১৫০টি ভারতীয় বিমান এবং পাকিস্তানের ট্রানজিট বিমান চলাচল প্রায় ২০ শতাংশ কমে গিয়েছে। ক্ষতি হলেও ইসলামাবাদ ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধের মেয়াদ ২৪ অগাস্ট পর্যন্ত বাড়িয়েছে। পিএএ-এর জারি করা একটি নোটামে বলা হয়েছে, “এই নিষেধাজ্ঞা এখন ২৪শে অগাস্ট ভোর ৪.৫৯ পর্যন্ত বহাল থাকবে। ভারতীয়-নথিভুক্ত বিমান এবং ভারতীয় বিমান সংস্থা/অপারেটরদের দ্বারা পরিচালিত, মালিকানাধীন বা লিজ নেওয়া বিমানের জন্য পাকিস্তানি আকাশসীমা উপলব্ধ নয়, যার মধ্যে সামরিক বিমানও রয়েছে।” উল্লেখ্য, পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থা এবং বিমান ছাড়া সকলের জন্য উন্মুক্ত। অন্যদিকে একইভাবে, পাকিস্তানি বিমান সংস্থাগুলির ভারতীয় আকাশসীমায় প্রবেশ নিষিদ্ধ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
