Shrabani Mela: কর্তব্যপালনে দুষ্কৃতীর হামলার শিকার সাব-ইনস্পেক্টর

জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ঘড়িতে তখন রাত, সাড়ে ১১টা। শহরের মেন রোডের পাশে চলছিল শ্রাবণী মেলা (Shrabani Mela)। আনন্দের সেই মেলার মাঝেই ঘটল এক নিন্দনীয় ঘটনা—আর তার কেন্দ্রে ছিলেন এক কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসার। ডিউটি সেরে সাদা পোশাকে বাড়ি ফিরছিলেন ঝাড়গ্রাম থানার সাব-ইনস্পেক্টর শুভেন্দুশেখর বেরা। পথে চোখে পড়ে, মেলার এক মহিলা বিক্রেতাকে ঘিরে কয়েকজন যুবকের উচ্ছৃঙ্খল আচরণ। মুহূর্তের মধ্যেই থামিয়ে দেন নিজের মোটরবাইক, এগিয়ে যান সাহায্যে। শুরু হয় তর্কাতর্কি, যা মুহূর্তে রূপ নেয় হামলায়। অভিযোগ, তাঁকে রাস্তায় ফেলে একাধিক ব্যক্তি বেধড়ক মারধর করে।

আরও পড়ুনঃ Kanyashree Diwas: কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর, উপকৃত ৯৩ লক্ষ পড়ুয়া, ‘কন্যাশ্রী দিবসে’ সাফল্যের কাহিনী মমতার গলায়

মেলার (Shrabani Mela) ভিড়ের মধ্যেই কর্তব্যরত কনস্টেবল ও সিভিক ভলান্টিয়াররা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের হস্তক্ষেপে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শুভেন্দুবাবুকে প্রথমে ঝাড়গ্রাম (Jhargram) মেডিক্যাল কলেজ, পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।পুলিশ জানিয়েছে, মারধরের ঘটনায় দেবনাথ দে, বিশ্বজিৎ কর, সুপ্রিয় রায় ওরফে বুটুনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। দেবনাথকে রাতেই গ্রেফতার করে পুলিশ। বুধবার ঝাড়গ্রাম আদালতের বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ইতিমধ্যেই দেবনাথকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সূত্রের খবর, ছাত্র পরিষদের এই সহ সভাপতি দেবনাথ দে ঝাড়গ্রাম (Jhargram) রাজ কলেজে ইউনিয়নে প্রভাব খাটান। তবে ইনি কোনো ছাত্র নন কলেজের। এছাড়াও তিনি নিজেকে প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে একাধিক তোলাবাজী করেছেন বলে অভিযোগ। তবে এই ঘটনার পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মেলায় (Shrabani Mela) প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলায় এই ঘটনার জেরে আতঙ্কের ছায়া পড়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr