নিউজ পোল ব্যুরো: প্রথমবার বাবা-মায়ের ভূমিকায় দুর্গোৎসব (Durga Puja 2025) কাটাচ্ছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। চলতি বছরের জুন মাসেই তাদের ঘরে আসে নতুন অতিথি পুত্রসন্তান নিষাদ (Nishad)। দুই থেকে তিন হয়েছেন পরম-পিয়া। দীর্ঘদিন ছেলেকে আড়ালেই রেখেছিলেন তারা, কিন্তু এবার শারদীয়ায় প্রথমবার সকলের সঙ্গে ছোট্ট নিষাদের পরিচয় করালেন অভিনেতা-সংগীতশিল্পী দম্পতি।
পুজোর অষ্টমীতে প্রথমবার ছেলেকে নিয়ে অঞ্জলি দিলেন পরমব্রত ও পিয়া। শুধু তাই নয়, পরমব্রতর শৈশবের পাড়া বালিগঞ্জ স্টেশন রোডের পুজোতেই ছেলেকে নিয়ে হাজির হন তারা। এই পাড়াতেই কেটেছে অভিনেতার ছোটবেলা। প্রতি বছর অঞ্জলির দিনে তিনি ফিরে আসেন শৈশবের সেই সহজ-সরল পাড়ার দুর্গোৎসবে। এবারে সেখানে পরিবারের নতুন সদস্যকেও সঙ্গে নিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে নিয়ে পরম লিখেছেন, “প্রথমবার তিনজনে মিলে একসঙ্গে অঞ্জলি দেওয়া।”

ছোট্ট নিষাদকে (first Durga Puja with son Nishad) প্রকাশ্যে নিয়ে আসায় আনন্দিত হয়েছেন নেটিজেনরা। তিন মাস বয়সেই প্রথমবার পাড়ার দুর্গাপুজোয় সকলে তাকে দেখতে পেলেন। ভক্তরা লিখেছেন, এ যেন পরমব্রত-পিয়ার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। তবে শুধু নিষাদ নয়, এই খুদের আরও একাধিক ডাকনাম রয়েছে। মায়ের কাছে সে ‘নডি’, বাবার কাছে সে ‘জুনিয়র’। নাম যেটাই হোক, ডাকার সাড়া দেয় দিব্যি। বিশেষ একটি কাকতালীয় তথ্যও সামনে এসেছে পিতা-পুত্র দু’জনেরই জন্মমাস জুন। ২৭ জুন পরমব্রতের জন্মদিন, আর ১ জুন পৃথিবীতে এসেছে নিষাদ।

তারকাদের অনেক সময় সন্তানের মুখ আড়াল করে রাখা হয়, যাতে তারা মিডিয়া আলোচনায় না আসে। কিন্তু পরমব্রত ও পিয়া সেই ভেদাভেদ মানলেন না। খুব অল্প সময়েই ছেলেকে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁরা। ফলে নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা।এই শারদীয়াই যেন হয়ে উঠল পরমব্রত-পরিবারের প্রথম পূর্ণাঙ্গ উৎসব, যেখানে তিন প্রজন্মের হাসি-খুশির সঙ্গে যুক্ত হলো ছোট্ট নিষাদের প্রথম অঞ্জলি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
