QUAD: ড্রাগনকে ঘিরে ফেলতে কোয়াডের কড়া বার্তা, পহেলগাঁও হামলায় পাকিস্তানকেও নিশানা! জোটবদ্ধ লড়াইয়ে ভারতের পাশে বিশ্ব শক্তি

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক কূটনীতির ময়দানে আবারও জোরালো সুরে ভারতের পাশে দাঁড়াল কোয়াড (QUAD)। ওয়াশিংটনে (Washington) অনুষ্ঠিত বৈঠকে সন্ত্রাসবাদ ও আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ডাক দিল চার দেশের জোট ভারত (India), আমেরিকা (America), অস্ট্রেলিয়া (Australia) ও জাপান (Japan)। পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে কোয়াড (QUAD) সদস্যরা জানিয়ে দিলেন, সন্ত্রাসে জড়িত কাউকে রেয়াত করা হবে না।

আরও পড়ুন: Iskcon: ইসকন মন্দিরে গুলি,আবারও আমেরিকার মাটিতে হিন্দু উপাসনালয়ে কাপুরুষোচিত হামলা!

বৈঠক শেষে যৌথ বিবৃতিতে সাফ বলা হয়েছে, “সীমান্তবর্তী সন্ত্রাস-সহ সব ধরনের জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আমরা এককাট্টা। যারা এই হামলার পিছনে রয়েছে হোক সে জঙ্গি, মদতদাতা, বা ষড়যন্ত্রকারী তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।” কোয়াড নেতারা হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এই বিবৃতির মাধ্যমে শুধু পাকিস্তান (Pakistan) নয়, পরোক্ষে চিনকেও (China) স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেজিংয়ের আধিপত্য বিস্তারের চেষ্টা, বিশেষত ভারত মহাসাগর ও ইন্দো-প্রশান্ত অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কোয়াড (QUAD)। জানা গিয়েছে, ভবিষ্যৎ কৌশলে কোয়াডের মূল এজেন্ডা হবে এই অঞ্চলজুড়ে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা, অর্থনৈতিক সহযোগিতা, দুর্যোগে একে অপরের পাশে দাঁড়ানো এবং প্রযুক্তিগত আদান-প্রদান। এই মুহূর্তে চিন-পাকিস্তান (China-Pakistan) যৌথভাবে আফগানিস্তান (Afghanistan), শ্রীলঙ্কা (Srilanka) ও বাংলাদেশকে (Bangladesh) পাশে নিয়ে নতুন আঞ্চলিক মেরুকরণ গড়ে তোলার চেষ্টা করছে, যেখানে CPEC সম্প্রসারণের ছকও স্পষ্ট।

এই পরিস্থিতিতে কূটনৈতিক স্তরে কোয়াডের এই বার্তা ভারতীয় অবস্থানকে যেমন জোরদার করল, তেমনই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান ও চিনের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিল। বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত প্রেক্ষাপটে কোয়াডের সক্রিয়তা এখন নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরির পথে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT