Lawyer Sips From Beer Mug : আদালতে ভার্চুয়ালি কার্যক্রমের সময় বিয়ারের মগে চুমুক দিলেন আইনজীবী, তারপর যা হল

দেশ

নিউজ পোল ব্যুরো: ভার্চুয়ালি হচ্ছে বিচার। সেই সময়েই এক সিনিয়র আইনজীবীরর কাণ্ডে হতবাক উপস্থিত আদালতের বাকি সদস্যরা। ভার্চুয়াল আদালতের শুনানিতে উপস্থিত হয়ে ফোনে কথা বলতে বলতে বিয়ারের মগে চুমুক (Lawyer Sips From Beer Mug) দিতে দেখা গিয়েছে সিনিয়র এক আইনজীবীকে। ঘটনার পরেই ওই সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে গুজরাট হাইকোর্ট। আদালত এই ঘটনাকে “অপমানজনক” বলে বর্ণনা করেছে।

ঘটনাটি বিচারপতি সন্দীপ ভাটের বেঞ্চের সামনে ঘটেছে। শুনানির একটি ভিডিও ক্লিপ দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনা ভাইরাল হতেই আইনজীবীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। বিচারপতি এ.এস. সুপেহিয়া এবং বিচারপতি আর.টি. ভাছানির একটি ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে ভাস্কর তান্নার আচরণের কারণে তাঁর সিনিয়র আইনজীবী পদবি প্রত্যাহার করা উচির। তবে মামলার শুনানির পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণ করেছে যে তান্নার আচরণ আদালতের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং যদি তা নিয়ন্ত্রণ না করা হয় তবে এর পরিণতি গুরুতর হতে পারে। বিচারপতি সুপেহিয়া জানিয়েছেন, “সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হাইকোর্টের কার্যক্রমের একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে যে শুনানিতে অংশ নেওয়ার সময় ফোনে কথা বলা এবং মগে বিয়ার পান করা তার অবমাননাকর আচরণ।”

আরও পড়ুন : Narendra Modi : বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া ওয়ানে চড়ে ৮ দিনের জন্য ৫ দেশ সফরে প্রধানমন্ত্রী মোদী, নজরে ব্রাজিলে BRICS সম্মেলন

ঘটনা নিয়ে আদালত নির্দেশ দিয়েছে, “আমরা রেজিস্ট্রিকে নির্দেশ দিচ্ছি যে সিনিয়র আইনজীবী ভাস্কর তান্নার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার মামলা শুরু করা হোক। পরবর্তী শুনানির আগে রেজিস্ট্রি একটি প্রতিবেদন জমা দেবে। বিচারপতি সুপেহিয়া বলেছেন, “তান্নার আচরণ আদালত কর্তৃক প্রদত্ত সিনিয়র আইনজীবীর বিশেষাধিকারের লঙ্ঘন করে। আমাদের মতামত অনুসারে তার পদবী প্রত্যাহার করা উচিত, তবে, পরবর্তী পর্যায়ে এটি সিদ্ধান্ত নেওয়া হবে।” বেঞ্চ আদালত রেজিস্ট্রিকে নির্দেশ দিয়েছে যে পরবর্তী শুনানির আগে অবমাননার মামলা শুরু করা উচিত এবং একটি প্রতিবেদন জমা দেওয়া উচিত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তান্নাকে ভার্চুয়ালি আদালতে হাজির হতে নিষেধ করা হয়েছে। তবে বিচারপতির বিয়ারের মগে চুমুক (Lawyer Sips From Beer Mug) দেওয়ার ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT