Narendra Modi : বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া ওয়ানে চড়ে ৮ দিনের জন্য ৫ দেশ সফরে প্রধানমন্ত্রী মোদী, নজরে ব্রাজিলে BRICS সম্মেলন

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: আজ বুধবার থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘতম কূটনৈতিক সফর। গত ১১ বছরে এত দীর্ঘ সফরে কখনও জাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ৮ দিনে যাবেন ৫ দেশ। এই সফরে তিনি ২ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ঘানা (Ghana), ত্রিনিদান-টোবাগো (Trinidad and Tobago), আর্জেন্টিনা (Arjentina), ব্রাজিল (Brazil) এবং নামিবিয়া (Nambia) সফর করবেন। বুধবার সকালে প্রধানমন্ত্রী মোদীর বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান (Air India One) দিল্লি থেকে রওনা দিয়েছে। সকলের নজরে ব্রাজিলে BRICS সম্মেলন

লম্বা এই বিদেশ যাত্রা শুরুর আগে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারতের অংশীদারিত্বকে আরও জোরদার করবে, বহুপাক্ষিক প্ল্যাটফর্মে ভারতের অবস্থান আরও জোরদার করবে এবং আটলান্টিকের উভয় তীরের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করবে। প্রধানমন্ত্রী যাওয়ার আগে এক বিবৃতিতে নমো বলেছেন, রাষ্ট্রপতি জন দ্রামানি মহামার আমন্ত্রণে তিনি ২-৩ জুলাই ঘানা সফর করবেন। প্রধানমন্ত্রী ঘানার সংসদেও ভাষণ দেবেন। বুধবার সকালে দেশ ছাড়ার আগে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আগামী কয়েকদিন, আমি ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় বিভিন্ন দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দেব। বিশ্ব নেতাদের সঙ্গে আলাপচারিতায় গোটা বিশ্বকে আরও এগিয়ে নিতে আলোচনা জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আরও পড়ুন : Iskcon: ইসকন মন্দিরে গুলি,আবারও আমেরিকার মাটিতে হিন্দু উপাসনালয়ে কাপুরুষোচিত হামলা!

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো ভারতের কোনও প্রধানমন্ত্রী (Narendra Modi) প্রায় তিন দশক পর ঘানায় যাচ্ছেন। ২৭ বছর পর ভারতের প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন ত্রিনিদান ও টোবাগোয়। ৫৭ বছর পর আর্জেন্টিনায় হতে চলেছে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরটি। এমনকি ভারতের কোনও প্রধানমন্ত্রী নামিবিয়াতেও ২৭ বছর পর পা রাখতে চলেছেন। এই সফরের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট মোদীর ব্রাজিল সফর। ৬ ও ৭ জুলাই ব্রিকস ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর ব্রিকসের (BRICS) ময়দানে পহেলগামে জঙ্গি হানা এবং পাকিস্তানের মদত দেওয়ার বিষয়টি সম্মেলনের ঘোষণাপত্রে নথিভুক্ত করতে চান মোদী। দেবেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার বার্তা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT